হাতের কাছেই মমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার বছরের পুরোনো মমি ঘেঁটে দেখতে পারবে জাদুঘরের দর্শনার্থীরা। মমির থ্রিডি (ত্রিমাত্রিক) সংস্করণের মাধ্যমে এ সুবিধা দেবে সুইডেনের একটি জাদুঘর। ২০১৪ সালে সাধারণ দর্শনার্থীরা এ সুযোগ পাবে বলে তারা জানিয়েছে। নিজেদের কাছে থাকা সব মমির থ্রিডি তৈরির ঘোষণা দিয়েছে সুইডেনের ওই জাদুঘর কর্তৃপক্ষ। আর এই থ্রিডি তৈরিতে ব্যবহার করা হবে ‘রিয়ালিটি ক্যাপচার’ প্রযুক্তি। এ জন্য মমি থেকে ছবি ও এক্স-রের মাধ্যমে তথ্য নেওয়া হবে, যা দিয়ে তৈরি করা হবে অতি সূক্ষ্মমাত্রার ত্রিমাত্রিক নমুনা। জাদুঘরে সংরক্ষিত অনেক বস্তু থেকেই এই প্রযুক্তিতে নমুনা তৈরি করা সম্ভব বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাদুঘরের কিউরেটর বলেন, ত্রিমাত্রিক নমুনা পর্যবেক্ষণ করা অনেকটাই প্রত্নতাত্ত্বিকদের বাস্তব মমি পর্যবেক্ষণের মতোই। আর এভাবে দেখে দর্শনার্থীরা মমি সম্পর্কে আরও ভালো জানতে পারবে।