হাতের মুঠোয় ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের উচ্ছ্বাস সবার চোখে-মুখে। জ্বলজ্বলে চোখের তারায় ছড়ানো আই-জিনিয়াস হওয়ার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা পূরণের দিন আজ।১৭ সেপ্টেম্বর খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে এই প্রতিজ্ঞা পূরণের উৎসব। ‘এসো পৃথিবীর পাঠশালায়’ আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের উৎসবে অংশগ্রহণ করে কলাপাড়া উপজেলার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, ইসমাইল তালুকদার টেকনিক্যাল বিএম অ্যান্ড কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থী। আর তা থেকে বেছে নেওয়া হয় ৫০ জনকে। শেষে সবাইকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো আই-জিনিয়াস নির্বাচিত হয় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অভিষেক মুখার্জি। পুনরায় আই-জিনিয়াস হওয়ার আনন্দে সে কেঁদে ফেলে। অনুভূতি প্রকাশ করে এভাবে, ‘আমি অভিভূত, আনন্দিত। আমার এই অর্জন বাবা-মাকে উৎসর্গ করলাম।’যাঁরা আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদেরও আনন্দ কম ছিল না। তারা বিদ্যালয়ের মাঠে স্থাপিত ‘হ্যাপিনেস মেশিন’ ও ‘ম্যাজিক মিরর’ উপভোগ করে।ওদিকে সিলেটের বিয়ানীবাজারের ইন্টারনেট উৎসবেও ছিল তুমুল উত্তেজনা। ১৭ সেপ্টেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হলো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। উৎসবে মোট ১৫০ জন প্রতিযোগীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৩টি প্রতিষ্ঠানের ২২৪ জন।আই-জিনিয়াস প্রতিযেগিতা হয় পাঁচটি পর্বে। পাঁচ পর্বের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এই পর্বে মোট দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেরা আই-জিনিয়াস নির্বাচিত হয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র মোয়াজ্জিম হোসেন ফাহিম।অন্যদিকে রাঙামাটির কাপ্তাইয়েও ছিল সাজ সাজ রব। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আহসান আজিজ ঈশান। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে বলে, ‘সত্যি আমি পৃথিবী জয় করতে পেরেছি। বিজয় অর্জন করেছি। এই অর্জনের কথা আমার সারা জীবন মনে থাকবে।’এ উৎসবে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। কাপ্তাই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবার মতে, ‘এবারের ইন্টারনেট উৎসব সত্যিকারের উৎসবের মতোই হয়েছে। এ উৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’ (প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লিখিত)