হাতের মুঠোয় সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের সার্ভিসিং বা মেরামত সেবা এখন হাতের মুঠোয়। ‘সেবা’ নামের নামের একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বাসা বদলানো থেকে শুরু করে সার্ভিসিং সংক্রান্ত যেকোনো ধরণের সেবা পাওয়া যাবে। এ অ্যাপটির মাধ্যমে ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ল্যাপটপ, ওয়াশিং-মেশিন ইত্যাদি ঠিক করা, বাসা বদলানো, রেন্ট-এ-কার সুবিধা, বিউটি সার্ভিস পাওয়া যাবে ঘরে বসেই। গুগল প্লে স্টোর থেকে Sheba. xyz মোবাইল অ্যাপটি ইন্সটল করে এ সেবা পাওয়া যাবে। www. sheba. xyz সাইট থেকেও সেবা পাওয়া যাবে। বাংলাদেশে অন্যতম স্টার্টআপ বা উদ্যোগ হিসেবে সেবা অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠছে। বিজ্ঞপ্তি।