হানিকমে চলবে হুয়াওয়ের নতুন ট্যাবলেট
ডুয়েল কোর প্রসেসরসহ নতুন একটি ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোন বাজারে এনেছে চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কোম্পানি হুয়াওয়ে। এই ট্যাবলেট চলবে গুগলের হানিকম অপারেটিং সিস্টেমে।হানিকম অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ।এতে কম্পিউটারের ও মোবাইল ফোনের সব কাজ করা যাবে।সম্প্র্রতি সিঙ্গাপুরে সম্পূর্ণ টাচ স্ক্রিনের এই ট্যাবলেট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।এতে রয়েছে ফ্ল্যাশ ১০ দশমিক ৩ ভিডিও প্লেয়ার। ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধাও রয়েছে। ৩৯০ গ্রাম ওজনের এই সেটে ১ দশমিক ২ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসের ব্যবহার করা হয়েছে।হুয়াওয়ের প্রধান বিপণন কর্মকর্তা ভিক্টর ঝু বলেন, ট্যাবলেট হানিকম নামের এই যন্ত্র সাধারণের কাছে ট্যাবলেট হ্যান্ডসেট পৌঁছানোর সব ধরনের বাধা দূর করবে। দ্রুত এ হ্যান্ডসেট বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে জানিয়েছেন বাংলাদেশে কর্মরত হুয়ায়ের কর্মকর্তারা। —নিজস্ব প্রতিবেদক