হার থেকে শিক্ষা নিতে হবে: সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

‘হেরে গেলে মন খারাপ হয়। কিন্তু হার থেকেও শিক্ষা নিতে হয়, ইতিবাচক হতে হয়। সামনের দিকে তাকাতে হয়।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান। ১৬ ফেব্রুয়ারি বাংলালিংক আয়োজিত গ্র্যান্ডমাস্টার-৩ এর ফিনালে ও পুরস্কার বিতরণীতে তরুণদের উত্সাহ দিতে এ রকম ইতিবাচক কথা বলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশের তরুণদের মাঝে তথ্যপ্রযুক্তি ও ব্যবসার ধারণা নিয়ে বাংলালিংক আয়োজন করেছিল গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা। এবার ছিল প্রতিযোগিতার তৃতীয় আসর। এ আসরে প্রতিযোগীরা বিভিন্ন অ্যাপস নিয়ে তাঁদের প্রকল্প প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন সাকিব আল হাসান।

১৬ ফেব্রুয়ারি বাংলালিংক আয়োজিত গ্র্যান্ডমাস্টার-৩ এর ফিনালে ও পুরস্কার বিতরণীতে তরুণদের উত্সাহ দিতে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী শিশির।
১৬ ফেব্রুয়ারি বাংলালিংক আয়োজিত গ্র্যান্ডমাস্টার-৩ এর ফিনালে ও পুরস্কার বিতরণীতে তরুণদের উত্সাহ দিতে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী শিশির।



সাকিব বলেন, আমরা ওয়ানডেতে  লক্ষ্য অর্জন করতে পেরেছি। শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচে হেরে গেলেও আমরা লড়াই করেছি এবং আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে।

তরুণদের অভীষ্ট লক্ষে পৌঁছানোর জন্য কী চাই? সাকিব বলেন,  সততা, কঠোর পরিশ্রম ও টিমওয়ার্ক।
একক নৈপুণ্যের চেয়ে দলগত প্রচেষ্টায় ম্যাচ জেতা সহজ। দেশকে এগিয়ে নিতে চাই দলগত প্রচেষ্টা। পরস্পরের প্রতি বিশ্বাস থাকা এবং নিজের আত্মবিশ্বাস থাকলে কাজ সহজ হয়ে যায়।

নিজের লক্ষ্য সম্পর্কে ক্রিকেটার শাকিব বলেন, ছোটবেলা থেকে আমি ক্রিকেটার হব এমন জীবনের লক্ষ্য ছিল না। একেক সময় এই লক্ষ্য পরিবর্তন হয়েছে। কিন্তু যখন বুঝতে পারলাম আমি ভালো ক্রিকেট খেলছি এবং এটাই আমি ভালো পারি তখনই ক্রিকেটকেই বেছে নিলাম। এক্ষেত্রে একেক জনের কাছে তার জীবনের লক্ষ্য একেক রকম হতে পারে। নিজের ক্ষেত্রে যেটা ভালো মনে হবে সেটা বেছে নেওয়া উচিত।

প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের দেশ গড়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করে যান। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।