হারানো স্মৃতি ফিরে পেতে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলো ব্যবহার করে স্মৃতিবিলোপ ঠেকাতে পেরেছেন গবেষকেরা।
আলো ব্যবহার করে স্মৃতিবিলোপ ঠেকাতে পেরেছেন গবেষকেরা।

আলো ব্যবহার করে হারানো স্মৃতি ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন গবেষকেরা। ইঁদুর নিয়ে চালানো এই গবেষণা অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ সম্পর্কে বুঝতে গবেষকদের সহায়তা করবে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলেন, স্মৃতিভ্রংশ স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে একটি বিতর্কিত বিষয় হয়ে রয়েছে। কোনো গবেষক দাবি করেন. যখন মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং স্মৃতি সংরক্ষিত হয় না, তখনই স্মৃতিভ্রংশ ঘটে। আরেক দল গবেষক মনে করেন, স্মৃতি আসলে সংরক্ষিত থাকে ঠিকই, কিন্তু তা নিঃসৃত হওয়ার পর রুদ্ধ হলে পুরোনো ঘটনা বা তথ্য আর মনে পড়তে চায় না। গবষকদের মতে, মস্তিষ্ক স্মৃতি ধারণ করে, কিন্তু পুনরায় নিয়ে আসতে পারে না।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক সুসুমু টনেগুয়া বলেন, ‘অধিকাংশ গবেষক স্মৃতি সংরক্ষিত হওয়ার তত্ত্বটির পক্ষে। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গবেষকেরা ভুল ধারণা করেন।’
নোবেল জয়ী এই গবেষক দাবি করেন, ‘স্মৃতিভ্রংশ আসলে স্মৃতি আহরণ বৈকল্যজনিত সমস্যা।’
যুক্তরাষ্ট্রের এমআইটি ও জাপানের রিকেন ব্রেইন সায়েন্স ইনস্টিটিউটের গবেষকেরা নীল আলো ব্যবহার করে মস্তিষ্কের মেমোরি ইনগ্রামস বা যে নিউরনগুলো স্মৃতি হিসেবে সক্রিয় হয়, এগুলো উদ্দীপ্ত করতে পেরেছেন।
এই গবেষণা স্মৃতি সংরক্ষণের ক্ষেত্র আরও গবেষণা ও পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন গবেষকেরা।