হারিয়ে যাচ্ছে ছবির অ্যালবাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অ্যালবাম একটি জীবনের ফ্রেম-বন্দী গল্প। অধিকাংশ পরিবারেই ছবি তোলা আর সে ছবি অ্যালবামে সংরক্ষণ করার একটা চল ছিল। কিন্তু বর্তমানে ফেসবুকের জনপ্রিয়তার কারণে ছবির অ্যালবামের সে কদর কমে গেছে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।ছবির অ্যালবাম কথা বলে অতীতের; ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির ভেলায়। অনেকেই এখন ইন্টারনেটের সুবিধা নিয়ে ফেসবুকের অ্যালবামে ছবি সংরক্ষণ করছেন তাই একসময়ের স্মৃতিময় অ্যালবামগুলো হয়ে পড়ছে অকেজো। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, ছবি সংরক্ষণের বিষয়টি নিয়ে ওয়ানপোল নামের একটি সংস্থা যুক্তরাজ্যের তিন হাজার ব্যক্তির মধ্যে একটি জরিপ চালিয়েছিল। ওয়ানপোলের তথ্য বিশ্লেষণ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের গবেষকেরা। এর মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে মাত্র ১৩ শতাংশ ছবির অ্যালবাম ব্যবহার করেছেন বলে জানিয়েছেন। শতকরা ২০ শতাংশ ব্যক্তির রায় হচ্ছে তাঁরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সাইটে ছবি শেয়ার করার কথা মাথায় রেখে ছবি তোলেন। শতকরা ১০ শতাংশ ব্যক্তি মন্তব্য ছিল যে, তাঁরা স্মার্টফোন দিয়ে ছবি তোলার এক মিনিটের মধ্যেই সে ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আপলোড করে দেন।গবেষকেরা জানিয়েছেন, বর্তমান সময়ে তরুণরা পরিবার ও আত্মীয়দের সঙ্গে ছবি তোলার চেয়ে নিজের ছবি তোলেন বেশি। ছবি তোলার হারও এখনও অনেক বেড়েছে।স্যামসাংয়ের গবেষকেরা আরও জানিয়েছেন, অনলাইনে ছবি শেয়ার করার প্রবণতা বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ছবির অ্যালবাম ।