হার্ট অ্যাটাক বংশগত নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার জীবনযাত্রার ধরন এবং পরিবেশই আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা নির্ধারণ করে। এ ক্ষেত্রে আপনার জিনগত বৈশিষ্ট্যে বা পারিবারিক ইতিহাসের কোনো সংযোগ নেই। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সান ডিয়েগোয় অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব হিউম্যান জেনেটিকসের বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটির ইন্টারমাউনটেইন মেডিকেল সেন্টারের গবেষক বেনজামিন হর্ন বলেন, হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের মধ্যে নিবিড় সম্পর্ক থাকায় আগে ধারণা করা হতো যে রোগ দুটি অভিন্ন এবং হৃদ্রোগ থাকলেই হার্ট অ্যাটাক হবে। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, মানুষের জীবনযাত্রার ধরন নিয়ন্ত্রণ করে হৃদ্রোগ ও হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সুযোগ রয়েছে। আইএএনএস।