হার্ডওয়্যার ও সফটওয়্যার শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের নাম: হার্ডওয়্যার ও সফটওয়্যার\ লেখক: মুহাম্মদ আহসানুল্লাহ\ দাম: ২৩০ টাকা\ পৃষ্ঠা: ৬৮০\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ে ব্যবহারকারীরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের সমস্যায় পড়ে থাকেন। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এর যন্ত্রাংশ (হার্ডওয়্যার) ও সফটওয়্যারের ওপর কারিগরি বিষয়ে ধারণা নেওয়ার ব্যাপারটি অনেক সময় প্রয়োজন হয়। এ বিষয়টি শেখানো হয় নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে। এবার এসব তথ্য পাওয়া যাবে বইতে। কম্পিউটারের প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার শেখার বিভিন্ন তথ্য নিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যার নামের একটি বই প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটি লিখেছেন মুহাম্মদ আহসানুল্লাহ। সব মিলিয়ে ২৩টি অধ্যায়ের এ বইতে কম্পিউটারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেমের পদ্ধতি, নেটওয়ার্কিং, ইন্টারনেট, হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ের বর্ণনা রয়েছে। প্রতিটি অধ্যায়ে লেখার সঙ্গে রয়েছে প্রয়োজনীয় চিত্র ও ব্যাখ্যা। এ বিষয়গুলো ছাড়াও বইয়ের শেষ অধ্যায়ে রয়েছে কম্পিউটারের প্রয়োজনীয় নানা শব্দের ব্যাখ্যা নিয়ে অভিধান। কম্পিউটারের নতুন ব্যবহারকারী ও শিক্ষার্থীদের জন্য কম্পিউটারের বিভিন্ন কমান্ড বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে বইটিতে। কম্পিউটারের নিত্য ব্যবহারে যে ধরনের সমস্যা বেশি হয়ে থাকে, সেসব প্রশ্নের উত্তরও রয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলোও পাওয়া যাবে বইতে। —নুরুন্নবী চৌধুরী