হার্ডডিস্ক সচল রাখুন সব সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারে যা কিছু করছেন তা সংরক্ষিত হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভে। সব তথ্য, ছবি, ফাইল ইত্যাদি জমা থাকে এতে। এ ছাড়া নানা সময়ে প্রয়োজনে তথ্য বা ডেটা আদান-প্রদানও হয়। অনেক সময় নিয়মিত ডেটা আদান-প্রদান করার ফলে হার্ডডিস্কের ভেতরের সেলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে। আর একসময় হার্ডডিস্কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য হার্ডডিস্ককে মাঝেমধ্যে একটু রিফ্রেশ করে নেওয়ার প্রয়োজন হয়। এ জন্য প্রথমে আপনার কম্পিউটারের Start Manu থেকে All Program-এ যান। এখান থেকে Accessories-এ যান। এর পর Accessories থেকে System Tools নির্বাচন করে Disk Defragmenter-এ ক্লিক করুন। এরপর যে পেজটি আসবে, সেখানে ওপরের দিকে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে Analyze disk ও Defragment disk নামের দুটি বোতাম পাওয়া যাবে। এবার যে ড্রাইভটি রিফ্রেশ করতে চান, সেটি নির্বাচন করে Defragment disk-এ ক্লিক করুন। কাজ শেষ হলে Close-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এভাবে এক এক করে সব ড্রাইভ রিফ্রেশ করে নিন এবং আপনার হার্ডডিস্ক ভালো রাখুন। প্রতি মাসে অন্তত একবার হার্ডডিস্ক রিফ্রেশ করুন। ∏আছিব চেৌধুরী