হালকা-পাতলা ট্যাবলেট
হালকা-পাতলা ট্যাবলেটের খোঁজ করছেন? সনি, অ্যাপল, আসুস, গুগল, ও বার্নস অ্যান্ড নোবেলের তৈরি হালকা-পাতলা ট্যাবলেটগুলো থেকে বেছে নিতে পারেন পছন্দের ট্যাবলেট।গবেষকেরা জানিয়েছেন, হালকা-পাতলা ট্যাবলেটের নানা ধরনের সুবিধা রয়েছে। সহজে বহনযোগ্য এবং সহজেই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হালকা-পাতলা ট্যাবলেটই সুবিধাজনক।সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট হালকা-পাতলা ট্যাবলেটের একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সবচেয়ে কম পুরুত্ব আর কম ওজনের ট্যাবলেট হিসেবে শীর্ষে স্থান পেয়েছে সনির তৈরি ‘এক্সপেরিয়া জেড’ ট্যাবলেটটি। ট্যাবলেটটির পুরুত্ব মাত্র দশমিক ২৭ ইঞ্চি আর ওজন ১.০৯ পাউন্ড বা ৪৯৫ গ্রাম। ট্যাবলেটটির পর্দা ১০.১ ইঞ্চি, তবে এটি অ্যাপলের আইপ্যাড মিনি থেকে দশমিক ০১ ইঞ্চি পাতলা।দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইপ্যাড মিনি। ৭.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড মিনির পুরুত্ব দশমিক ২৮ ইঞ্চি আর ওজন দশমিক ৬৮ পাউন্ড। ১০.১ ইঞ্চি মাপের ১.৩২ পাউন্ড ওজনের আসুস ট্যাবলেটের পুরুত্ব মাত্র দশমিক ৩৩ ইঞ্চি।হালকা-পাতলা ট্যাবলেটের তালিকায় আসুস টিএফ৭০০ মডেলটির অবস্থান তিনে। দশমিক ৩৫ ইঞ্চি পুরুত্বের গুগল নেক্সাস ১০ এর অবস্থান চারে। দশমিক ৩৭ ইঞ্চি পুরুত্বের চতুর্থ প্রজন্মের আইপ্যাড হালকা-পাতলা ট্যাবলেটের তালিকার পঞ্চম স্থানে রয়েছে।