হালকা-পাতলা ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২১ মিলিমিটার পুরু আর ২ কেজি ওজনের আসুসের কে৪৬সিএ মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে ১.৭ গিগা হার্টজ ইন্টেল কোরআই-৫ প্রসেসর। এর আছে বিশেষ ব্যাটারি। যার আয়ু বাড়ে ৩৫ থেকে ৫৩ শতাংশ ও কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমায়। এতে আরও আছে ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি মনিটর, ডিভিডি রাইটার, তারহীন ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এ কম্পিউটারের দাম ৫৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি