হালনাগাদ ক্রোম ব্রাউজারেও নিরাপত্তা ত্রুটি

ক্রোম ব্রাউজারছবি : সিএনএন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতেই ক্রোম ব্রাউজার নিয়ে বেশ ভালোই ঝামেলায় পড়েছে গুগল। ব্যবহারকারীর সংখ্যায় শীর্ষে থাকা ব্রাউজারটির নিরাপত্তা ত্রুটি দূর করতে এ মাসের শুরুতেই ক্রোম (৯৮.০. ৪৭৫৮.৮০ / ৮১ / ৮২) সংস্করণ উন্মুক্ত করেছিল গুগল। সে সময় গুগল জানিয়েছিল, পুরোনো সংস্করণে থাকা ২৭টি নিরাপত্তা-দুর্বলতার সমাধান করা হয়েছে, যার মধ্যে ৮টি ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের বড় ধরনের ক্ষতি করতে পারত সাইবার অপরাধীরা। নতুন সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার না করলে অনেকেই নিরাপত্তার শঙ্কায় থাকবেন।

জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা, যা কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই যেকোনো যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে। সমস্যা সমাধানে ক্রোম ৯৮-এর নতুন সংস্করণ (৯৮.০. ৪৭৫৮.১০২) উন্মুক্ত করেছে গুগল। নিরাপদ থাকতে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের নতুন সংস্করণটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে সংস্করণটি ব্যবহারের সুযোগ মিলছে। স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ না হলে ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপর থাকা তিনটি ডটমেন্যুতে ক্লিক করে ব্রাউজারটি হালনাগাদ করতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া