হাসি আনন্দে শিশুশিক্ষার কটি অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির এ যুগে শিশুদের ঝোঁক এখন স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের প্রতি। কিন্তু তা শিশুর মানসিক বিকাশে কতটা প্রভাব ফেলছে, এটি এখন বড় প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। তবে যথাযথ নজরদারি এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিশুদের জ্ঞান অর্জনকে আরও সহজ করে তুলতে পারে। যেমনটা বলা যেতে পারে, ভগ্নাংশজনিত গণিত সমাধানে শিশুরা প্রায়ই অনিচ্ছা প্রকাশ করে। কিন্তু যদি এমন হতো, উল্কা বৃষ্টি থেকে পৃথিবীকে বাঁচাতে বাঁচাতে ভগ্নাংশের সমাধান হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ মজার না! এই প্রতিবেদনে থাকছে সে ধরনের কয়েকটি অ্যাপের কথা, যেগুলো শিশুদের মানসিক বিকাশে সাহায্য করবে। এই অ্যাপগুলো পাওয়া যাবে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য।

হাউ ইট ওয়ার্কস
সম্পূর্ণ অ্যানিমেশননির্ভর অ্যাপ। যেখানে খুব সহজেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা যাবে, খেলা যাবে মজার গেম। আর যারা পড়তে জানে না, তাদের জন্য রয়েছে বাচনভঙ্গি। যাতে শিশুরা খুব সহজেই প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া মজার ঘটনা বুঝতে পারে। ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য এই অ্যাপ। অ্যাপটি নামাতে ২.৯৯ ডলার লাগবে। নামানোর ঠিকানা: https://goo.gl/bi3iYN

কিডস ভোকাবুলারি, গ্রামার ও ল্যাঙ্গুয়েজ লার্নিং গেম
কিন্ডারগার্টেনে পড়া শুরু করেছে এমন শিশুদের জন্য এই অ্যাপ। অ্যাপটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে গণিত, বিজ্ঞান, বর্ণমালা পরিচয়, ভাষা জ্ঞানসহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। যেখানে বিভিন্ন ধাপ কতটা কঠিন হবে, তা নিজে থেকে ঠিক করা যাবে। একটি অ্যাকাউন্ট খুলে সর্বোচ্চ চারজন শিশু ব্যবহার করতে পারবে। অ্যাপটি বিনা মূল্যে নামানো গেলেও সম্পূর্ণ সুবিধা পেতে মাসে ৩.৯৯ ডলার গুনতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/yqh12C

ম্যাথ ইভলভ: অ্যা ফান ম্যাথ গেম
শিক্ষামূলক অ্যাপগুলোর মধ্যে এটি বেশ এগিয়েই আছে। কারণ, অ্যাপটি গণিত শেখাকে করবে মজার। যদিও অ্যাপটি ৬ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য। তবে যেকোনো বয়সীদের জন্য অ্যাপটিকে সাজিয়ে নেওয়া যাবে। এটির সাহায্যে অল্প সময়ের মধ্যেই গুণ, ভাগ, যোগ, বিয়োগ দক্ষতা বাড়িয়ে নেওয়া যায়। অ্যাপটি নামাতে খরচ পরবে ১ ডলার। নামানোর ঠিকানা: https://goo.gl/7y7Bz2

টডলার কিডস পাজলস পাজিনগো
যারা পাজল গেম পছন্দ করে, তাদের জন্য দারুণ একটি অ্যাপ। বেশ আকর্ষণীয় পাজল, অসাধারণ অ্যানিমেশন এবং মজাদার শব্দ শিখতে ও খেলতে সাহায্য করবে। যেহেতু অ্যাপটি অনেকগুলো ভাষা সমর্থন করে, তাই দ্বিতীয় একটি ভাষা শিখতেও সাহায্য করবে। অ্যাপটি বিনা মূল্যেই পাওয়া যাবে। তবে আরও সুবিধা পেতে অ্যাপ থেকে কিনে নেওয়ার সুযোগ থাকছে। গেমটি ৫ বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য। নামানোর ঠিকানা: https://goo.gl/riiX82

কিডস সংগস, ভিডিওস এবং এডুকেশনাল স্টোরিজ
আপনার ইচ্ছা যদি হয় সন্তানের মাঝে গানের আগ্রহ বাড়ানোর, তাহলে অ্যাপটি একটি ভালো মাধ্যম হতে পারে। কারণ অ্যাপটির মাধ্যমে শিশুরা প্রায় ৭০০ গান গাইতে পারবে। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে ৯০টি সুরেলা গল্পের বই উপভোগ করতে পারবে। একটি নির্দিষ্ট সংযোগের মাধ্যমে অ্যাপটি দিয়ে টিভিতেও গান ও ভিডিও উপভোগ করা যাবে। অ্যাপটি বিনা মূল্যে পাওয়া গেলেও নির্দিষ্ট কিছু গানের জন্য খরচ করতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/QgmW6c
সূত্র: বিজনেস ইনসাইডার