হাসিমুখের ছবিতে বিকাশের লাখ টাকা জিতলেন মুষান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকাশ কর্মকর্তার হাত থেকে এক লাখ টাকার পুরস্কার নিচ্ছেন মুষান্না
বিকাশ কর্মকর্তার হাত থেকে এক লাখ টাকার পুরস্কার নিচ্ছেন মুষান্না

বিকাশের ফেসবুকভিত্তিক ছবি প্রতিযোগিতা ‘বিকাশ স্মাইল কনটেস্ট’-এ অংশগ্রহণ করে এক লাখ টাকা জিতলেন মুষান্না জাহান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিকাশের প্রধান বাণিজ্য কর্মকর্তা রেজাউল হোসেন।
রাজধানীর গুলশানে বিকাশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান বিপণন কর্মকর্তা আসিফ আহমেদ।
বাংলা নববর্ষ উপলক্ষে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ফেসবুক ফ্যান পেজে ‘বিকাশ স্মাইল কনটেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার নিয়ম ছিল, হাসিমুখের ছবি পোস্ট করতে হবে। এরপর ভোটে যাঁর ছবিটি সেরা নির্বাচিত হবে, তিনি পাবেন লাখ টাকা পুরস্কার। প্রতিযোগিতায় সেরা হয়েছেন মুষান্না জাহান।