হি ন্দু ধ র্ম ও নৈ তি ক শি ক্ষা
সঠিক উত্তরটি লেখ অংশ-১
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে এক নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ নিয়ে। নিচে এই প্রশ্নোত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-১
১। জীবের মধ্যে ঈশ্বর কী রূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে খ. ভ্রমরূপে
গ. মনরূপে ঘ. আত্মারূপে
উত্তর: ঘ. আত্মারূপে
২। ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব
খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ ঘ. স্বামী পূর্ণানন্দ
উত্তর: খ. স্বামী বিবেকানন্দ
৩। ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
উত্তর: গ. উঞ্ছবৃত্তি করে
৪। অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
উত্তর: ক. ধর্মদেব
৫। ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
উত্তর: ঘ. ৪ জন
৬। ঈশ্বরের আরেক নাম হচ্ছে—
ক. পদ্মনাভ খ. পরমাত্মা
গ. আত্মা ঘ. অবতার
উত্তর: খ. পরমাত্মা
৭। ‘দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা’ উপাখ্যানটি কোন গ্রন্থের?
ক. রামায়ণ খ. গীতা
গ. পুরাণ ঘ. মহাভারত
উত্তর: ঘ. মহাভারত
৮। ব্রাহ্মণপত্নী যব দিয়ে কী বানিয়েছিলেন?
ক. পিঠা খ. পায়েস গ. খিচুড়ি ঘ. ছাতু
উত্তর: ঘ. ছাতু
৯। ‘তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি’ কথাটি কে বলেছিলেন?
ক. নারায়ণ খ. মহাদেব
গ. পার্বতী ঘ. অতিথি ব্রাহ্মণ
উত্তর: ঘ. অতিথি ব্রাহ্মণ
১০। এ পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে আমরা কাকে জানি?
ক. ঈশ্বর খ. মহাপুরুষ
গ. অবতার ঘ. মুনি-ঋষি
উত্তর: ক. ঈশ্বর
১১। প্রাণেশ এ পৃথিবীর সব জীবকে অত্যন্ত ভালোবাসে। এর মাধ্যমে তার কী হবে?
ক. ঈশ্বরকে ভালোবাসা খ. আত্মাকে ভালোবাসা গ. দেব-দেবীকে ভালোবাসা
ঘ. মুনিদের ভালোবাসা
উত্তর: ক. ঈশ্বরকে ভালোবাসা
১২। ‘সবকিছু তাঁরই নিয়ন্ত্রণে’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. ঈশ্বর খ. আত্মা
গ. মহাপুরুষ ঘ. মানুষ
উত্তর: ক. ঈশ্বর।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল