হি ন্দু ধ র্ম ও নৈ তি ক শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখ অংশ-১০
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ দেওয়া হলো।
অধ্যায়-৪
১। কার আরেকটি নাম পার্থ?
ক. ভীমের খ. অর্জুনের গ. নকুলের ঘ. সহদেবের
উত্তর: খ. অর্জুনের।
২। সাধনার পথ কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৫টি ঘ. বহু। উত্তর: ঘ. বহু।
৩। ‘যত মত, তত পথ’— কথাটি কে বলেছেন?
ক. বিবেকানন্দ খ. রামকৃষ্ণ
গ. সারদা দেবী ঘ. রানি রাসমণি
উত্তর: খ. রামকৃষ্ণ।
৪। বিভিন্ন ধর্মের মত ও পথের মধ্যে কী রয়েছে?
ক. পার্থক্য খ. মিল গ. সৌন্দর্য ঘ. বিষয়বস্তু
উত্তর: ক. পার্থক্য।
৫। হিন্দুরা সৃষ্টিকর্তাকে কী বলে?
ক. গড খ. যিশু গ. ঈশ্বর ঘ. আল্লাহ
উত্তর: গ. ঈশ্বর।
৬। খ্রিষ্টানরা উপাসনালয়কে কী বলে?
ক. মন্দির খ. মসজিদ গ. গির্জা ঘ. প্যাগোডা
উত্তর: গ. গির্জা।
৭। ধর্মীয় সাম্য বজায় থাকলে তার মধ্য দিয়ে কী প্রতিষ্ঠিত হয়?
ক. সম্পর্ক খ. ভালোবাসা গ. সম্প্রীতি ঘ. সৌহার্দ্য
উত্তর: গ. সম্প্রীতি।
অধ্যায়-৫
১। শ্রীকৃষ্ণ কার প্রতি শিষ্টাচার প্রদর্শন করেন?
ক. অর্জুন খ. ইন্দ্র গ. নকুল ঘ. নারদ
উত্তর: ঘ. নারদ।
২। দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন কে?
ক. রাজা শিবি খ. রাজা রন্তিবেদ
গ. রাজা শিশুপাল ঘ. রাজা হরিশচন্দ্র
উত্তর: গ. রাজা শিশুপাল।
৩। নারদকে বলা হয়—
ক. দেবর্ষি খ. শ্রুতর্ষি গ. ব্রহ্মর্ষি ঘ. মহর্ষি
উত্তর: ক. দেবর্ষি।
৪। শিকাগোতে পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন—
ক. স্বামী দেবানন্দ খ. স্বামী প্রণবানন্দ
গ. স্বামী বেদানন্দ ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তর: ঘ. স্বামী বিবেকানন্দ।
৫। শিষ্টাচারের দ্বারা কী জয় করা যায়?
ক. রাজ্য খ. ধন-সম্পদ গ. সম্মান ঘ. মানুষের মন
উত্তর: ঘ. মানুষের মন।
৬। কারও প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে—
ক. নিজের সম্মান বাড়ানো
খ. ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
গ. অর্থনৈতিকভাবে উন্নতি ঘ. সুনাম বাড়ানো
উত্তর: খ. ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
৭। দ্বাপর যুগের অবতার বলা হয় কাকে?
ক. শ্রীচৈতন্য খ. শ্রীরাম গ. শ্রীকৃষ্ণ ঘ. বলরাম
উত্তর: গ. শ্রীকৃষ্ণ।
৮। দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কী?
ক. রাজাদের রক্ষা খ. সাধুদের পরিত্রাণ
গ. পৃথিবীর শান্তি রক্ষা ঘ. পৃথিবী পর্যবেক্ষণ করা
উত্তর: গ. পৃথিবীর শান্তি রক্ষা।
অধ্যায়-৬
১। বিশ্বামিত্র কীভাবে রাজর্ষি হয়েছিলেন?
ক. মন্ত্রের জোরে খ. বশিষ্ঠের কৃপায়
গ. সাধনা করে ঘ. ঋষিদের কৃপায়
উত্তর: গ. সাধনা করে
২। বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে কী চেয়েছিলেন?
ক. ধনরত্ব খ. টাকা-পয়সা গ. কামধেনু ঘ. সম্পত্তি
উত্তর: গ. কামধেনু
৩। বশিষ্ঠ বিশ্বামিত্রকে কী আশীর্বাদ করেছিলেন?
ক. হিংসা জাগ্রত হওয়ার খ. রাজর্ষি হওয়ার
গ. ব্রহ্মর্ষি হওয়ার ঘ. শ্রুতর্ষি হওয়ার
উত্তর: গ. ব্রহ্মর্ষি হওয়ার
৪। বশিষ্ঠ কোন শ্রেণীর ঋষি ছিলেন?
ক. রাজর্ষি খ. শ্রুতর্ষি গ. ব্রহ্মর্ষি ঘ. মহর্ষি
উত্তর: গ. ব্রহ্মর্ষি
৫। বিশ্বামিত্র জাতিতে কী ছিলেন?
ক. ক্ষত্রিয় খ. ব্রাহ্মণ গ. বৈশ্য ঘ. শূদ্র
উত্তর: ক. ক্ষত্রিয়
৬। বনে বাস করত যে রাক্ষস, তার নাম কী ছিল?
ক. তাড়কা খ. পূতনা গ. অঘ ঘ. বক
উত্তর: ঘ. বক।

সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

শেষ অংশ ছাপা হবে আগামীকাল