হি ন্দু ধ র্ম ও নৈ তি ক শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখ অংশ-১১ (শেষ)
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ দেওয়া হলো।
অধ্যায়-৭
১। স্বাস্থ্যের জন্য দরকার—
ক. যোগব্যায়াম খ. প্রচুর খাবার
গ. মুখরোচক খাবার ঘ. প্রতিনিয়ত উপবাস
উত্তর: ক. যোগব্যায়াম
২। যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন—
ক. রাজারা খ. দেবতারা
গ. মুনি-ঋষিরা ঘ. অসুরেরা
উত্তর: গ. মুনি-ঋষিরা
৩। কোন তিথিতে বিশেষভাবে উপবাস করার নিয়ম রয়েছে?
ক. একাদশী খ. দ্বাদশী গ. ত্রয়োদশী ঘ. চতুর্দশী
উত্তর: ক. একাদশী
৪। শরীর ও মন সুস্থ না থাকলে কী হয়?
ক. জীবন হয় সুন্দর খ. জীবন হয় অশান্তিময়
গ. জীবনে নেমে আসে দুর্ভোগ
ঘ. জীবন অচল হয়ে পড়ে
উত্তর: খ. জীবন হয় অশান্তিময়
৫। যোগব্যায়াম কী?
ক. স্বাস্থ্য রক্ষার উপায় খ. স্বাস্থ্য নষ্ট হওয়ার উপায়
গ. পূজার একটি পদ্ধতি ঘ. পূজার নিয়ম
উত্তর: ক. স্বাস্থ্য রক্ষার উপায়
৬। যোগব্যায়াম, পরিমিত আহার ও উপবাস কী?
ক. নিয়ম খ. আচার গ. অনুষ্ঠান ঘ. ধর্মের অঙ্গ
উত্তর: ঘ. ধর্মের অঙ্গ
৭। যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে—
ক. নৃত্য খ. রেওয়াজ গ. পূজা ঘ. আসন
উত্তর: ঘ. আসন
১২। পা দুটো সোজা করে ধীরে ধীরে ওপরে তোলা হয় কোন আসনে?
ক. গোমুখাসনে খ. বজ্রাসনে
গ. পদহস্তাসনে ঘ. সর্বাঙ্গাসনে
উত্তর: ঘ. সর্বাঙ্গাসনে
১৪। পায়ের গোড়ালি নিতম্বের পাশে স্পর্শ করতে হয় কোন আসনে?
ক. বজ্রাসনে খ. সুখাসনে
গ. গোমুখাসনে ঘ. পদহস্তাসনে
উত্তর: গ. গোমুখাসনে
২৭। প্রতিবার আসন অভ্যাসের পর করতে হয়—
ক. বজ্রাসন খ. সুখাসন গ. ভুজঙ্গাসন ঘ. শবাসন
উত্তর: ঘ. শবাসন
অধ্যায়-৮
১। দেশপ্রেম কিসের উৎস?
ক. আত্মমর্যাদার খ. সুখের গ. জ্ঞানের ঘ. দুঃখের
উত্তর: ক. আত্মমর্যাদার
২। দেশপ্রেমিক ব্যক্তি সবার—
ক. ঘৃণার পাত্র খ. সম্মানের পাত্র
গ. শ্রদ্ধেয় ও পূজনীয় ঘ. স্মরণীয় ও বরণীয়
উত্তর: গ. শ্রদ্ধেয় ও পূজনীয়
৩। রাজ্য হারিয়ে ম্লানমুখে কে শুয়েছিলেন?
ক. সৌবির খ. কার্তবীর্য গ. সঞ্জয় ঘ. বিদুলা
উত্তর: গ. সঞ্জয়
৪। মা বিদুলার কথায় সঞ্জয়ের কী হয়েছিল?
ক. ভ্রান্তি দূর হয়েছিল খ. রাগান্বিত হয়েছিল
গ. ভয়ে কেঁপে উঠেছিল ঘ. অন্যত্র চলে গিয়েছিল
উত্তর: ক. ভ্রান্তি দূর হয়েছিল
৫। রানি বিদুলার কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত?
ক. রামায়ণের খ. পুরাণের
গ. উপনিষদের ঘ. মহাভারতের
উত্তর: ঘ. মহাভারতের।
৬। রানি বিদুলার পুত্রের নাম কী?
ক. বিজয় খ. সঞ্জয় গ. দুর্জয় ঘ. অজয়
উত্তর: খ. সঞ্জয়।
৭। সৌবীর-রাজ্য কে আক্রমণ করেছিলেন?
ক. অঙ্গরাজ খ. দেহরাজ গ. সিন্ধুরাজ ঘ. বিষুরাজ
উত্তর: গ. সিন্ধুরাজ।
৮। নিজের পুত্রকে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিদুলার কী ফুটে উঠেছে?
ক. গভীর দেশপ্রেম খ. নৈতিকতা
গ. উদারতা ঘ. চারিত্রিক বৈশিষ্ট্য
উত্তর: ক. গভীর দেশপ্রেম
অধ্যায়-৯
১। রামায়ণের কাহিনি খোদাই করা আছে—
ক. ঢাকেশ্বরী মন্দিরগাত্রে খ. চট্টেশ্বরী মন্দিরগাত্রে গ. কান্তজি মন্দিরগাত্রে ঘ. জগন্নাথ মন্দিরগাত্রে
উত্তর: গ. কান্তজি মন্দিরগাত্রে।
২। মহালয়ার তিথিটি হচ্ছে—
ক. একাদশী তিথি খ. দ্বাদশী তিথি
গ. চতুর্দশী তিথি ঘ. অমাবস্যা তিথি
উত্তর: ঘ. অমাবস্যা তিথি।
৩। মহালয়া কোন পূজার আগমনী?
ক. লক্ষ্মী খ. দুর্গাপূজার গ. সরস্বতী ঘ. কালীপূজার
উত্তর: খ. দুর্গাপূজার
৪। হোলি খেলা হয়—
ক. দোলযাত্রার সময় খ. নববর্ষের সময়
গ. দুর্গাপূজার সময় ঘ. রথযাত্রার সময়
উত্তর: ক. দোলযাত্রার সময়।
৫। চৈত্রসংক্রান্তির একটি ধর্মীয় অনুষ্ঠান—
ক. পূজা খ. হালখাতা গ. শিবের গাজন ঘ. খেলা
উত্তর: গ. শিবের গাজন।
৬। ভক্তিতে আমাদের কী হয়?
ক. আবেগ বাড়ে খ. মাথা নত হয়ে আসে
গ. সামাজিকতা বৃদ্ধি পায় ঘ. সম্প্রীতি বৃদ্ধি পায়
উত্তর: খ. মাথা নত হয়ে আসে।
৭। সন্ন্যাসীদের আশ্রম কেন্দ্র করে গড়ে উঠেছে—
ক. সেবাশ্রম খ. উপাসনালয়
গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র ঘ. মন্দির
উত্তর: গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা