হি সা ব বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। জাবেদা হিসাবের—
i) প্রাথমিক বই ii) খসড়া বই
iii) দৈনিক বই
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, ii ঘ) i, ii, iii
২। সঠিক হিসাব সমীকরণ কোনটি?
ক) দায় = স্বত্বাধিকার+সম্পত্তি
খ) সম্পত্তি = দায়+স্বত্বাধিকার
গ) ডেবিট = ক্রেডিট
ঘ) মূলধন = সম্পত্তি+দায়
৩। সম্পত্তির অবচয়ের কারণ—
i) ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
ii) সময় অতিক্রান্ত হওয়া
iii) দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, iii গ) iii ঘ) i, ii
৪। কোনটি মূলধন বৃদ্ধি করে না?
ক) বিক্রি খ) প্রাপ্ত সুদ
গ) উত্তোলনের সুদ
ঘ) অতিরিক্ত মূলধন
৫। পণ্যের তালিকামূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয়, তাকে কী বলে?
ক) কারবারি বাট্টা
খ) প্রদত্ত বাট্টা
গ) প্রাপ্ত বাট্টা
ঘ) নগদ বাট্টা
৬। ২০ নভেম্বর তারিখের বিক্রয়কৃত পণ্য ফেরত এল ১০,০০০ টাকা। এই লেনদেনটির জন্য নিচে কোন দলিলটি তৈরি করা হয়?
ক) ক্রেডিট নোট
খ) ডেবিট নোট
গ) চালান
ঘ) ক্যাশমেমো
৭। পাওনাদারকে বিলে স্বীকৃতি দিলে কোন বইতে লেখা হয়?
ক) প্রাপ্য বিল
খ) প্রদেয় বিল
গ) ক্রয় বই ঘ) প্রকৃত জাবেদায়
৮। ব্যাংক হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে কী বলা হয়?
ক) ব্যাংকে জমা
খ) ব্যাংকে জমাতিরিক্ত
গ) হাতে নগদ
ঘ) দেনাদার
৯। ব্যয় বিবরণীর শেষ ধাপ কোনটি?
ক) মুখ্য ব্যয় খ) উৎপাদন ব্যয়
গ) বিক্রয়মূল্য নির্ণয়
ঘ) মোট ব্যয় নির্ণয়
১০। কোনো কারখানায় উৎপাদিত পণ্যের মোট ব্যয় ৯০,০০০ টাকা হলে এবং মুনাফার হার যদি বিক্রির ওপর ২৫% হয়, তবে উক্ত কারখানার মোট লাভ কত টাকা হবে?
ক) ২৫,০০০ টাকা
খ) ৩৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ২০,০০০ টাকা
১১। নিচের কোনটি পরোক্ষ খরচ নয়?
ক) পরোক্ষ কাঁচামাল
খ) প্রশাসনিক উপরিব্যয়
গ) কারখানার উপরিব্যয়
ঘ) শ্রমিকের মজুরি
১২। পণ্যের ক্রয়মূল্য বলতে পণ্যের মূল্যের সঙ্গে কোনটি যোগ করা বোঝায়?
ক) বিক্রয় পরিবহন
খ) রপ্তানি শুল্ক
গ) ক্রয়-সংক্রান্ত প্রত্যক্ষ খরচ
ঘ) ক্রয় পরিবহন
১৩। বিক্রয়মূল্য-মোট মুনাফা =?
ক) উৎপাদন ব্যয়
খ) মোট ব্যয়
গ) কারখানার ব্যয়
ঘ) মুখ্য ব্যয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪, ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১০০টি শার্ট তৈরিতে মুখ্য ব্যয় ১৫,০০০ টাকা, কারখানার উপরিব্যয় ৫,০০০ টাকা ও প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০ টাকা। মোট ব্যয়ের ওপর ২০% লাভে শার্ট বিক্রি করা হয়।
১৪। ১০০ পিস শার্ট তৈরিতে মোট ব্যয় কত হবে?
ক) ২০,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৩৫,০০০ টাকা
১৫। ১০০ পিস শার্ট বিক্রিতে মোট মুনাফা কত টাকা হবে?
ক) ৫,০০০ টাকা
খ) ৩,৫০০ টাকা
গ) ৭,০০০ টাকা
ঘ) ৮,০০০ টাকা
১৬। প্রতি পিস শার্টের বিক্রয়মূল্য কত হবে?
ক) ৪০০ টাকা খ) ২৫০ টাকা
গ) ৩০০ টাকা ঘ) ৫০০ টাকা
১৭। সামপনী মজুদের মূল্য কখন নির্ধারিত হয়?
ক) হিসাব বছরের শুরুতে
খ) হিসাব বছরের মাঝামাঝি
গ) হিসাব বছরের শেষে
ঘ) রেওয়ামিল তৈরির পরে
১৮। প্রধানত কয়টি কারণে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়?
ক) দুটি কারণে
খ) তিনটি কারণে
গ) চারটি কারণে
ঘ) পাঁচটি কারণে
১৯। ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এর ফলে—
i) মোট লাভ কমবে
ii) পাওনাদার বৃদ্ধি পাবে
iii) ক্রয় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) i, ii ঘ) ii, iii
২০। ব্যাংক থেকে একটি চেক প্রত্যাখ্যাত হলো ৫,০০০ টাকা। চূড়ান্ত হিসাবে এর ফলে—
i) ব্যাংক বৃদ্ধি পাবে
ii) দেনাদার বৃদ্ধি পাবে
iii) ব্যাংক হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) ii, iii খ) iii
গ) i, ii ঘ) i, iii
# উত্তর ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা