হি সা ব বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী?
ক) মুনাফা অর্জন করা
খ) পণ্য ও সেবার বিনিময় করা
গ) সদস্য ও জনগণের সেবাদান
ঘ) সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন
উত্তর: গ) সদস্য ও জনগণের সেবাদান

২। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের ধাপ কতটি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উত্তর: খ) তিনটি
৩। প্রাপ্তি-প্রদান হিসাব প্রস্তুত করা হয় কীভাবে?
ক) তারিখের ক্রমানুসারে
খ) হিসাবকাল শেষে হিসাব খাত অনুসারে
গ) হিসাবকালে নগদ প্রাপ্তি ও প্রদান দ্বারা
ঘ) মূলধন জাতীয় আয়-ব্যয় দ্বারা
উত্তর: গ) হিসাবকালে নগদ প্রাপ্তি ও প্রদান দ্বারা
৪। প্রাপ্তি প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক) আয় খ) খরচ গ) দায় ঘ) সম্পদ
উত্তর: ঘ) সম্পদ
৫। প্রাপ্তি প্রদান হিসাবের অনুরূপ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোন হিসাব?
ক) লাভ-লোকসান হিসাব
খ) প্রবাহ বিবরণী
গ) নগদান হিসাব ঘ) ক্রয়-বিক্রয় হিসাব
উত্তর: গ) নগদান হিসাব
৬। আয় অতিরিক্ত ব্যয় উদ্বর্তপত্রে কোথায় দেখানো হয়?
ক) উদ্বর্তপত্রের সম্পদ পার্শ্বে
খ) অনুদানের সঙ্গে যোগ করে
গ) প্রারম্ভিক মুলধন তহবিলের সঙ্গে যোগ করে
ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে
উত্তর: ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে
৭। আয়-ব্যয় হিসাবের ক্রেডিট জেরের অনুরূপ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোন জের?
ক) মোট লাভ খ) মোট ক্ষতি
গ) নিট লাভ ঘ) নিট ক্ষতি
উত্তর: গ) নিট লাভ
৮। আয়-ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য কী?
ক) মোট মুনাফা জাতীয় আয় নির্ণয় করা
খ) মোট মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করা
গ) মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পার্থক্য নির্ণয় করা
ঘ) নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা
উত্তর:গ) মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পার্থক্য নির্ণয় করা
৯। প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করা হয় কোন তারিখে?
ক) হিসাবকালের শেষ তারিখে
খ) হিসাবকালের শুরুতে
গ) প্রতি সপ্তাহের শেষে ঘ) প্রতি মাসের শেষে
উত্তর: ক) হিসাবকালের শেষ তারিখে
১০। অনুদান ও চাঁদা দফা দুটি—
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) ভিন্ন অর্থবোধক ঘ) একই অর্থবোধক
উত্তর: গ) ভিন্ন অর্থবোধক
১১। উদ্বর্তপত্র বলতে কী বোঝায়?
ক) একটি খতিয়ান
খ) সম্পত্তি ও দায়সমূহের বিবরণী
গ) সম্পত্তিসমূহের বিবরণী
ঘ) লেনদেনের সংক্ষিপ্ত তালিকা
উত্তর: খ) সম্পত্তি ও দায়সমূহের বিবরণী
১২। উদ্বর্তপত্র প্রস্তুতের উদ্দেশ্য কী?
ক) লাভ-লোকসান নির্ণয় করা
খ) হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
গ) দায়-দেনা নিরূপণ করা
ঘ) প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরা
উত্তর: ঘ) প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরা
১৩। চলতি বছরের অনাদায়ী মুনাফা জাতীয় আয় কোথায় দেখানো হয়?
ক) উদ্বর্তপত্রের দায়ের দিকে
খ) উদ্বর্তপত্রের সম্পদের দিকে
গ) মূলধন তহবিল নির্ণয়ে
ঘ) আয়-ব্যয় হিসাবে
উত্তর: ঘ) আয়-ব্যয় হিসাবে
১৪। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ?
ক) চাঁদা খ) হলরুম ভাড়া
গ) লকার ভাড়া ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি
উত্তর: ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা