হি সা ব বি জ্ঞা ন
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
৩১। ১০% হারে বিনিয়োগের সুদ পাওয়া গেল ৬,০০০ টাকা। বিনিয়োগের পরিমাণ হবে কত হবে?
ক. ৭০,০০০ টাকা খ. ৬০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ৪০,০০০ টাকা
উত্তর: খ. ৬০,০০০ টাকা
৩২। মনিহারি ক্রয় ৫,০০০ টাকা। প্রারম্ভিক মজুত ১,০০০ টাকা। সমাপনী মজুত ২,০০০ টাকা। ব্যবহূত মনিহারির পরিমাণ কত?
ক. ৩,০০০ টাকা খ. ৪,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা ঘ. ৬,০০০ টাকা
উত্তর: খ. ৪,০০০ টাকা
৩৩। খাদ্যসামগ্রী ক্রয় ৭,০০০ টাকা। প্রারম্ভিক খাদ্যসামগ্রী ১,০০০ টাকা। ব্যবহূত খাদ্যসমগ্রী ৬,০০০ টাকা হলে অব্যবহূত খাদ্যসামগ্রীর পরিমাণ—
ক. ৬,০০০ টাকা খ. ৪,০০০ টাকা
গ. ২,০০০ টাকা ঘ. ১,০০০ টাকা
উত্তর: গ. ২,০০০ টাকা
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন
১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে অনুদান প্রাপ্তিকে সাধারণত—
i. মূলধন জাতীয় ধরা হয় ;
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ধরা হয়;
iii. মুনাফা জাতীয় আয় ধরা হয়
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
২। প্রাপ্তি ও প্রদান হিসাব—
i. নগদান বইয়ের একটি সারসংক্ষেপ ;
ii. সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে;
iii. সব প্রকার প্রাপ্তি ও প্রদান লিপিবদ্ধ করে
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩। আয়-ব্যয় হিসাবে—
i. ক্রেডিট দিকে আয়সমূহ লিপিবদ্ধ করা হয়;
ii. ডেবিট দিকে ব্যয়সমূহ লিপিবদ্ধ করা হয়;
iii. হিসাবকালের মুনাফা জাতীয় আয়-ব্যয় লিপিবদ্ধ করা হয়
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. iii
৪। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পত্তি ও দায়ের পার্থক্যকে—
i. মূলধন তহবিল বলে; ii. মালিকানা তহবিল বলে;
iii. ব্যয় অতিরিক্ত আয় বলে
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: ক. i.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ঢাকা সিটি কলেজ, ঢাকা