প্রিয় শিক্ষার্থীর, আজ হিসাববিজ্ঞান থেকে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে একটি মডেল টেস্ট দেওয়া হলো।
পূর্ণমান: ২০, সময় ১০ মিনিট
# নিচের উদ্দীপকটি পড়ে ১-৩ নং প্রশ্নের উত্তর দাও।
একটি রেওয়ামিলে মাল ক্রয় ৪,০০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা এবং বিক্রয় ১০,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা লেখা হলো এবং আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকাকে ক্রয় হিসাবে লেখা হলো। উক্ত ভুলসমূহ থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
১। প্রথম ভুলটি কোন ধরনের ভুল?
ক. পরিপূরক ভুল
খ. নীতিগত ভুল
গ. বাদ পড়ার ভুল
ঘ. লেখার ভুল
২। দ্বিতীয় ভুলটি কোন ধরনের ভুল?
ক. যোগফল নির্ণয়ের ভুল
খ. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
গ. নীতিগত ভুল
ঘ. পরিপূরক ভুল
৩। রেওয়ামিলে ধরা পড়ে এমন ভুল কত প্রকার?
ক. ৪ প্রকার খ. ৫ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার
৪। নিচের কোনটি ব্যতিক্রম?
ক. প্রাপ্ত বাট্টা খ. সেলামি
গ. উপভাড়া ঘ. মজুরি
৫। হিসাব সমীকরণের কোন উপাদানটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে না?
ক. A উপাদান
খ. C উপাদান
গ. L উপাদান
ঘ. P উপাদান
৬।মোট সম্পদ নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে
i. প্রারম্ভিক নগদ তহবিল
ii. সমাপনী নগদ তহবিল
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii গ. iii ঘ. ii, iii
৭। নিচের কোনটির কোনো উদ্বৃত্ত নির্ণয়ের প্রয়োজন হয় না?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লাভ-লোকসান হিসাব
ঘ. নগদান হিসাব
৮। বিশেষ জাবেদায় ঘর থাকে—
ক. ৫টি খ. ৬টি গ. ৮টি ঘ. ৪টি
৯। আয়কর প্রদান ৫,০০০ টাকা। লেনদেনটির জাবেদা হবে—
ক. আয়কর হিসাব ...... ডেবিট
নগদান হিসাব ...... ক্রেডিট
খ. নগদান হিসাব ...... ডেবিট
আয়কর হিসাব ...... ক্রেডিট
গ. উত্তোলন হিসাব ...... ডেবিট
নগদান হিসাব ...... ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ...... ডেবিট
মূলধন হিসাব ...... ক্রেডিট
১০। চালানে কী দেখানো হয়?
ক. প্রদত্ত বাট্টা খ. কারবারি বাট্টা
গ. প্রাপ্ত বাট্টা ঘ. মঞ্জুরিকৃত বাট্টা
১১। সনাতন পদ্ধতিতে মূলধন—
ক. নামিক হিসাব
খ. ব্যক্তিবাচক হিসাব
গ. ব্যাংক হিসাব ঘ. কোনোটিই নয়
১২। রেওয়ামিলে বিজ্ঞাপন ৪,০০০ টাকা এবং সমন্বয়ে পণ্য বিতরণ ১,০০০ টাকা ও মোট বিজ্ঞাপনের ৩/৫ অংশ বিলম্বিত করলে বিলম্বিত বিজ্ঞাপন হবে—
ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা
গ. ৩,৬০০ টাকা ঘ. ৪,০০০ টাকা
১৩। প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয় এমন দাখিলা কয়টি?
ক. ৪টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১৪। ভাউচার হিসাবভুক্ত করেন
i. ক্যাশিয়ার ii. হিসাবরক্ষক
iii. ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i, iii ঘ. ii, iii
১৫। সব বইয়ের রাজা কোনটি?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. নগদান ঘ. চূড়ান্ত হিসাব
১৬। কোন ছকের সাহায্যে হিসাবের প্রতিনিয়ত জের পাওয়া যায়?
ক. T ছক খ. M ছক গ. চলমান জের ছক ঘ. কোনোটিই নয়
১৭। খতিয়ান হিসাবের —
i. শেষ আশ্রয়স্থল ii. পাকা বই
iii. প্রধান বই
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. iii ঘ. i, ii, iii
১৮। একমালিকানা কারবারের উদ্বৃত্তপত্র প্রস্তুতে কোন নিয়মটি বেশি গ্রহণযোগ্য?
ক. তরল অগ্রাধিকার পদ্ধতি
খ. মিশ্র পদ্ধতি গ. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি ঘ. কোনোটিই সঠিক নয়
১৯। অদৃশ্যমান সম্পত্তি নয়—
ক. সুনাম খ. প্যাটেন্ট
গ. দেনাদার ঘ. ট্রেডমার্ক
২০। দেনাদার ২০,০০০ টাকা। নতুন কুঋণ ১,০০০ টাকা এবং নতুন কুঋণ সঞ্চিতি ৫০০ টাকা। দেনাদারের ওপর ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে দেনাদার বাট্টা সঞ্চিতির পরিমাণ হবে—
ক. ৩৫০ টাকা খ. ৩৬০ টাকা
গ. ৩৭০ টাকা ঘ. ৩৮০ টাকা।
# উত্তর ছাপা হবে আগামীকাল