হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
# বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশেষ তহবিল বলতে—
i. উন্নয়ন তহবিলকে বোঝায়;
ii. বৃত্তি তহবিলকে বোঝায়;
iii. পুরস্কার তহবিলকে বোঝায়
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে—
i. ধর্মীয় প্রতিষ্ঠানকে বোঝায়;
ii. শিক্ষাপ্রতিষ্ঠানকে বোঝায়;
iii. সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বোঝায়
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য—
i. মুনাফা অর্জন করা;
ii. সমাজের কল্যাণ সাধন করা;
iii. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
সঠিক উত্তর নিচের কোনটি?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
# অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
i. নিচের উদ্দীপকটি পড়ো এবং ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
প্রাপ্তি ও প্রদান হিসাব
ডেবিট ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ উদ্বৃত্ত (১.১.২০১২) ৮,০০০ ভাড়া ৬,০০০
ভর্তি ফিস (নিয়মিত) ৭,০০০ বেতন ৭,০০০
অনুদান ১৫,০০০ মনিহারি ৪,০০০
চাঁদা প্রাপ্তি ১০,০০০ আসবাব ক্রয় ২০,০০০
আসবাব- বিক্রয় (পুস্তক মূল্য ২,০০০) ৩,০০০ নগদ উদ্বৃত্ত (৩১.১২.২০১২ ) ৬,০০০
৪৩,০০০ ৪৩,০০০
১। মূলধন জাতীয় ব্যয় পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা খ. ১৫,০০০ টাকা গ. ২০,০০০ টাকা ঘ. ২৫,০০০ টাকা
উত্তর: গ. ২০,০০০ টাকা
২। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
ক. ৩২,০০০ টাকা খ. ২৫,০০০ টাকা
গ. ১৮,০০০ টাকা ঘ. ১৫,০০০ টাকা
উত্তর: গ. ১৮,০০০ টাকা
৩। আসবাবের সমাপনী উদ্বৃত্তের পরিমাণ কত?
ক. ২০,০০০ টাকা খ. ১৯,০০০ টাকা
গ. ১৮,০০০ টাকা ঘ. ১৭,০০০ টাকা
উত্তর: গ. ১৮,০০০ টাকা
ii. নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
নীরব ক্লাবের মোট প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা। এর মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ২,০০০ টাকা আদায় হয়েছে এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ ১,০০০ টাকা অগ্রিম পাওয়া গিয়েছে। পক্ষান্তরে, চলতি বছরের চাঁদা ৩,০০০ টাকা এবং বিগত বছরের চাঁদা ১,০০০ টাকা এখনো অনাদায়ি আছে।
৪। প্রারম্ভিক মূলধন তহবিলে বকেয়া চাঁদা কত টাকা দেখাতে হবে?
ক. ২,০০০ খ. ২,৫০০ গ. ৩,০০০ ঘ. ৪,০০০
উত্তর: গ. ৩,০০০
৫। আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ২১,০০০ খ. ২০,০০০
গ. ১৯,০০০ ঘ. ১৮,০০০
উত্তর: খ. ২০,০০০
৬। উদ্বর্তপত্রের সম্পদ পার্শ্বে অনাদায়ি চাঁদা কত টাকা দেখাতে হবে?
ক. ২,০০০ খ. ৩,০০০ গ. ৪,০০০ ঘ. ৫,০০০
উত্তর: গ. ৪,০০০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ঢাকা সিটি কলেজ, ঢাকা