হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আহসান হাবীব রাজা, প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিনিময় বিল
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
# নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১২ সালের মার্চ মাসে নিরব বেশ কয়েকটি কম্পিউটার ‘কম্পিউটার সোর্স লিমিটেড’-এর কাছ থেকে কেনেন। মূল্য বাবদ কম্পিউটার সোর্স লিমিটেড ২,০০,০০০ টাকার একটি দুই মাস মেয়াদি বিল প্রস্তুত করে নিরবের কাছে পাঠিয়ে দেয়। নিরব বিলটিতে স্বীকৃতি প্রদান করে কম্পিউটার সোর্স লিমিটেডের কাছে পাঠান। মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগে তিনি কম্পিউটার সোর্সকে ১,০০,০০০ টাকা প্রদান করেন এবং অবশিষ্ট টাকা ২০% সুদে তিন মাস পর পরিশোধ করবেন বলে অনুরোধ করেন। কম্পিউটার সোর্স লিমিটেড এই প্রস্তাবে রাজি হয়ে নতুন একটা তিন মাস মেয়াদি বিল প্রস্তুত করে। উক্ত বিলের জন্য ৪০০ টাকা স্ট্যাম্প খরচ হয়।
৮। অতিরিক্ত সময়ের জন্য আদিষ্টকে কত টাকা সুদ দিতে হবে?
ক. ৫০,০২০ টাকা খ. ২০,০৮০ টাকা
গ. ২০,০০০ টাকা ঘ. ৫,০০০ টাকা
উত্তর: খ. ২০,০৮০ টাকা
৯। স্ট্যাম্প খরচের জন্য আদিষ্টের বইতে কী জাবেদা হবে?
ক. কম্পিউটার সোর্স হিসাব ডেবিট; নগদান (স্ট্যাম্প খরচ) হিসাব ক্রেডিট;
খ. স্ট্যাম্প খরচ হিসাব ডেবিট; কম্পিউটার সোর্স হিসাব ক্রেডিট;
গ. কম্পিউটার সোর্স হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট;
ঘ. নগদান হিসাব ডেবিট; স্ট্যাম্প খরচ হিসাব ক্রেডিট
উত্তর: ক. কম্পিউটার সোর্স হিসাব ডেবিট; নগদান (স্ট্যাম্প খরচ) হিসাব ক্রেডিট।

অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন:
১। অনাদায়ী পাওনা কী?
ক. অদৃশ্যমান লেনদেন খ. অনগদ লেনদেন
গ. অভ্যন্তরীণ লেনদেন ঘ. বার্ধক্য লেনদেন
উত্তর: গ. অভ্যন্তরীণ লেনদেন
২। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি কী?
ক. প্রতি সম্পত্তি খ. নিশ্চিত ক্ষতি
গ. সম্ভাব্য ক্ষতি ঘ. চলতি দায়
উত্তর: ক. প্রতি সম্পত্তি
৩। সরাসরি অবলোপন পদ্ধতিতে কুঋণ অবলোপনের জন্য কী জাবেদা হবে?
ক. কুঋণ খরচ ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট;
খ. কুঋণ খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট;
গ. অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট;
ঘ. লাভ-লোকসান সমন্বয় হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট
উত্তর: ক. কুঋণ খরচ ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট।
৪। সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপনের জন্য কী জাবেদা হবে?
ক. কুঋণ খরচ ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট খ. লাভ-লোকসান হিসাব ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট গ. অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ঘ. অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট
উত্তর: ঘ. অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল