মো. আহসান হাবীব রাজা, প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন:
১২। বিবিধ দেনাদার হিসাবের জের ১২,০০০ টাকা। ধারে বিক্রয় ১,২০,০০০ টাকা, বিক্রয়ফেরত ৬,০০০ টাকা, নগদ প্রাপ্তি ৮০,০০০ টাকা, অনাদায়ী দেনা ৬,৫০০ টাকা, দেনাদারের সমাপনী জেরের পরিমাণ কত?
ক. ৪৯,৫০০ টাকা খ. ৩৯,৫০০ টাকা গ. ৪২,৫০০ টাকা ঘ. ৩৭,০০০ টাকা
উত্তর: খ. ৩৯,৫০০ টাকা
১৩। ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৫,০০০ টাকা। ২০১১ সালে কুঋণের পরিমাণ দাঁড়ায় ৩,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য ১০% হারে সঞ্চিতি রাখতে হবে। কুঋণ সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত?
ক. ৭,৫০০ টাকা খ. ৩,৫০০ টাকা
গ. ৫,৫০০ টাকা ঘ. ৮,০০০ টাকা
উত্তর: ঘ. ৮,০০০ টাকা
১৪। একটি দাখিলার লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কুঋণ ও কুঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরোনো সঞ্চিতি ২,৯২৫ টাকা, কুঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারের ওপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের সমাপনী জেরের পরিমাণ কত ছিল?
ক. ৪৬,০৭৫ টাকা খ. ৪৮,৫০০ টাকা গ. ৫৫,০০০ টাকা ঘ. ৪৮,০০০ টাকা
উত্তর: খ. ৪৮,৫০০ টাকা
১৫। সারা মাসের নিট বিক্রয় ৫০,০০০ টাকা এবং নিট বিক্রয়ের ১০% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। মাসের শুরুতে কুঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ছিল ৭,৫০০ টাকা। মাসের শেষে কুঋণ সঞ্চিতির জের কত হবে?
ক. ৭,৫০০ টাকা খ. ৫,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১২,৫০০ টাকা
উত্তর: ঘ. ১২,৫০০ টাকা
১৬। কুঋণ খরচ হিসাব ডেবিট ৬৩৫ টাকা, কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট ৬৩৫ টাকা। এই জাবেদা দাখিলাটি দেওয়া হয় কেন?
ক. কুঋণ অবলোপন করার জন্য
খ. কুঋণ সঞ্চিতি সৃষ্টি করার জন্য
গ. কুঋণ খরচ হিসাব বন্ধ করার জন্য
ঘ. কুঋণ পুনরুদ্ধার করার জন্য
উত্তর: খ. কুঋণ সঞ্চিতি সৃষ্টি করার জন্য।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল