বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
১৭। কখন কুঋণ সঞ্চিতি ধার্য করা হয়?
ক. কুঋণ অবলোপনের জন্য
খ. যখন দেনাদার ব্যবসায়ে নিয়োজিত থাকে না
গ. যখন কোনো দেনাদার মারা যায়
ঘ. হিসাবকাল শেষে সম্ভাব্য কুঋণের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন হলে
উত্তর: ঘ. হিসাবকাল শেষে সম্ভাব্য কুঋণের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন হলে।
১৮। দেনাদারের প্রারম্ভিক জের ২,০০০ টাকা, বিক্রয় বইয়ে জের ২৫,০০০ টাকা, পাওয়া গেল ১৮,০০০ টাকা। দেরিতে টাকা পরিশোধের কারণে জরিমানা করা হলো ১,২০০ টাকা। বিক্রীত পণ্য ২,০০০ টাকা ফেরত এল, দেনাদার হিসাবের সমাপনী জের হবে—
ক. ১০,২০০ টাকা খ. ৮,২০০ টাকা
গ. ৮,৮০০ টাকা ঘ. ৭,৬০০ টাকা
উত্তর: খ. ৮,২০০ টাকা
১৯। অনাদায়ী দেনা কারবারের কী?
ক. নিশ্চিত ক্ষতি খ. অনিশ্চিত ক্ষতি গ. সম্ভাব্য ক্ষতি ঘ. বিপরীত ব্যবস্থা
উত্তর: ক. নিশ্চিত ক্ষতি
২০। XY লিমিটেডের বছরের শুরুতে অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা। ওই বছরে মোট দেনাদার ৬৩,০০০ টাকা, যার মধ্যে ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়। কুঋণ পুনরুদ্ধার ২,০০০ টাকা, অনাদায়ী দেনা সঞ্চিতি ৫% ধরা হলে, কত টাকা অতিরিক্ত সঞ্চিতি?
ক. ১,০০০ টাকা খ. ২,০০০ টাকা
গ. ৮,০০০ টাকা ঘ. ৩,০০০ টাকা
উত্তর: ক. ১,০০০ টাকা
২১। Dhaka Bank Ltd.-এর ২০০৭ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ৪,০০,০০০ টাকা। সারা বছরে কুঋণের পরিমাণ দাঁড়ায় ৭,০০০ টাকা। বছর শেষে ৩% হারে কুঋণ সঞ্চিতি ধার্য হলে কুঋণ সঞ্চিতির সমাপনী জের—
ক. ১০,০০০ টাকা খ. ১৪,০০০ টাকা গ. ১৩,৭৯০ টাকা ঘ. ২৩,৭৯০ টাকা
উত্তর: ক. ১০,০০০ টাকা
২২। EBL-এর বছর শেষের বিবিধ দেনাদার ৪০,০০০ টাকা। বছরের শুরুতে কুঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১,৫০০ টাকা। সারা বছরে কুঋণ হয়েছে ১,০০০ টাকা। দেনাদারের ওপর ১০% হারে কুঋণ সঞ্চিতি ধার্যের সিদ্ধান্ত নেওয়া হলে লাভ-লোকসান হিসাবে কত টাকা দেখাতে হবে?
ক. ৩,৫০০ খ. ৩,৪০০ গ. ৪,৫০০ ঘ. ৬,০০০
উত্তর: ক. ৩,৫০০ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ঢাকা সিটি কলেজ, ঢাকা