হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
২৮। কুঋণ সমন্বয়ের আগে দেনাদারের পরিমাণ ৪০,৭৫০ টাকা। কুঋণ ৭৫০ টাকা। দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতি ও ৫% প্রদেয় বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে, প্রদেয় বাট্টা সঞ্চিতি সমন্বয় করার পর দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য কত হবে?
ক. ৪০,০০০ টাকা খ. ৩৬,০০০ টাকা
গ. ৩৪,২০০ টাকা ঘ. ৪০,৭৫০ টাকা
উত্তর: গ. ৩৪,২০০ টাকা
২৯। কোনো প্রকার কুঋণ হিসাবভুক্তির আগে বিবিধ দেনাদারের পরিমাণ ২০,৫০০ টাকা এবং কুঋণ সঞ্চিতি ১,৮৫০ টাকা। কুঋণ হিসাবে বিবেচিত দেনাদারের অংশ ৫০০ টাকা। দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতি ধরতে হবে। অতিরিক্ত কুঋণ কত?
ক. ২,০০০ টাকা খ. ১,৮৫০ টাকা
গ. ৬৫০ টাকা ঘ. ৫০০ টাকা
উত্তর: গ. ৬৫০ টাকা
৩০। নিচের কোনটি ব্যয় নয়?
ক. কুঋণ খ. অবচয় গ. বেতন ঘ. কুঋণ সঞ্চিতি
উত্তর: ঘ. কুঋণ সঞ্চিতি
৩১। চূড়ান্ত হিসাব প্রস্তুতের ক্ষেত্রে কুঋণ হিসাব কোন হিসাবের মাধ্যমে বন্ধ করা হয়?
ক. উদ্বৃত্তপত্র খ. লাভ-ক্ষতি হিসাব
গ. ক্রয়-বিক্রয় হিসাব ঘ. কুঋণ সঞ্চিতি হিসাব
উত্তর: খ. লাভ-ক্ষতি হিসাব
৩২। কুঋণ সঞ্চিতি তৈরি করা হয় কেন?
ক. যখন দেনাদার দেউলিয়া হয়
খ. কুঋণ কমিয়ে দেওয়ার জন্য
গ. যখন দেনাদার ব্যবসা ছেড়ে দেন
ঘ. ভবিষ্যৎ অনাদায়ী দেনা কুঋণ সংস্থানের জন্য
উত্তর: ঘ. ভবিষ্যৎ অনাদায়ী দেনা কুঋণ সংস্থানের জন্য
৩৩। ২০০৬ সালের মোট বিক্রয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা এবং কুঋণ ৩,০০০ টাকা মোট বিক্রয়ের ওপর ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখা হলে ২০০৬ সালে লাভ-ক্ষতি হিসাবে কত টাকা আয়ের বিপরীতে দেখাতে হবে?
ক. ১৫,০০০ টাকা খ. ১৮,০০০ টাকা
গ. ৩,০০০ টাকা ঘ. ১২,০০০ টাকা
উত্তর: ক. ১৫,০০০ টাকা
৩৪। একটি মাসের শুরুতে দেনাদারের ব্যালান্স ৪৫,০০০ টাকা এবং অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাবের ব্যালান্স ৩,৫০০ টাকা। সারা মাসের অনাদায়ী দেনার পরিমাণ ৫,০০০ টাকা। দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী দেনার সঞ্চিতি রাখতে হবে। লাভ-ক্ষতির হিসাবে কত টাকা চার্জ করতে হবে?
ক. ৩,৫০০ টাকা খ. ৫,০০০ টাকা
গ. ৮,৫০০ টাকা ঘ. ১২,০০০ টাকা
উত্তর: ক. ৩,৫০০ টাকা
৩৫। একটি মাসের নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা এবং কুঋণ সঞ্চিতি নিট বিক্রয়ের ওপর ১.৫% হারে রাখতে হবে। মাসের প্রারম্ভে কুঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা। মাসের শেষে কুঋণ সঞ্চিতির জের কত হবে?
ক. ১৫,০০০ টাকা খ. ২৭,০০০ টাকা
গ. ২৩,০০০ টাকা ঘ. ১,০০,০০০ টাকা
উত্তর: খ. ২৭,০০০ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা