হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
৯। বিবিধ দেনাদারের ওপর অনাদায়ী পাওনা সঞ্চিতি—
i. আয়ের সঙ্গে ব্যয়ের সঠিক সমন্বয় করে
ii. আয় বিবরণীর সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করে
iii. নগদ আদায়যোগ্য টাকার পরিমাণের অনুমানকে নিশ্চিত করে
কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii, iii ঘ. i, ii
উত্তর: খ. iii।

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
# নিচের উদ্দীপকটি পড়ে ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ANZ কোম্পানির অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ছিল (১.১.২০১২) ১,৫০০ টাকা, সারা বছরে অবলোপনকৃত অনাদায়ী পাওনা ১,০০০ টাকা, অলিখিত অনাদায়ী পাওনা ৫০০ টাকা, ৩১.১২.২০১২ তারিখে বিবিধ দেনাদারের পরিমাণ ৩০,৫০০ টাকা। দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে।
১। মোট অনাদায়ী পাওনার পরিমাণ কত?
ক. ৫০০ টাকা খ. ১,০০০ টাকা
গ. ১,৫০০ টাকা ঘ. ৩,০০০ টাকা
উত্তর: গ. ১,৫০০ টাকা
২। লাভ-লোকসান হিসাবে অনাদায়ী পাওনা বাবদ কত টাকা চার্জ করতে হবে?
ক. ১,০০০ টাকা খ. ১,২০০ টাকা
গ. ১,৫০০ টাকা ঘ. ২,০০০ টাকা
উত্তর: গ. ১,৫০০ টাকা
৩। বছরান্তে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির জের কত?
ক. ৩,০৫০ টাকা খ. ১,৫২৫ টাকা
গ. ১,৫০০ টাকা ঘ. ১,০০০ টাকা
উত্তর: গ. ১,৫০০ টাকা

ii. নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আশরাফ টেক্সটাইল লিমিটেডের অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ছিল (১.১.২০১১) ১,০০০ টাকা, অলিখিত কুঋণ ৯০০ টাকা, দেনাদার ২০,৯০০ টাকা। দেনাদারের ওপর ১০% অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
৪। লাভ-লোকসান হিসাবে অনাদায়ী পাওনা বাবদ কত টাকা চার্জ করতে হবে?
ক. ৯০০ টাকা খ. ১,৯০০ টাকা
গ. ২,৯০০ টাকা ঘ. ৩,০০০ টাকা
উত্তর: খ. ১,৯০০ টাকা
৫। আদায়যোগ্য দেনাদারের পরিমাণ কত?
ক. ২০,০০০ টাকা খ. ১৯,০০০ টাকা গ. ১৮,০০০ টাকা ঘ. ১৭,০০০ টাকা
উত্তর: গ. ১৮,০০০ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা