হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অনাদায়ী ও সন্দেহজনক

পাওনা সঞ্চিতি হিসাব

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:

# নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আলফা কোম্পানির অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ছিল (১.১.২০১২. ২,০০০ টাকা, লিখিত অনাদায়ী পাওনা ১,৫০০ টাকা, বছর শেষে দেনাদার ২১,০০০ টাকা, নিট ধারে বিক্রয় ৪০,০০০ টাকা। ধারে বিক্রয়ের ওপর ৫% অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে?

৬। লাভ-লোকসান হিসাবে অনাদায়ী পাওনা বাবদ কত টাকা চার্জ করতে হবে?

ক. ২,০০০ টাকা খ. ২,৫০০ টাকা

গ. ৩,৫০০ টাকা ঘ. ৪,০০০ টাকা

উত্তর: ক. ২,০০০ টাকা

৭। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির (৩১.১২.২০১২) কত?

ক. ২,৫০০ টাকা খ. ৩,০০০ টাকা

গ. ৩,৫০০ টাকা ঘ. ৪,০০০ টাকা

উত্তর: ক. ২,৫০০ টাকা

# নিচের উদ্দীপকটি পড়ে ৮, ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুরমা কোং-এর অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ছিল (১.১.২০১১. ১,১০০ টাকা, প্রদেয় বাট্টা সঞ্চিতি (১.১.২০১১. ৯০০ টাকা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা (৩১.০১.২০১১. ৯০০ টাকা, প্রদত্ত বাট্টা (৩১.১.২০১১. ৫০০ টাকা, বিবিধ দেনাদার (৩১.১.২০১১. ২৪,০০০ টাকা যার ওপর ৬% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি এবং! ৩% হারে প্রদেয় বাট্টা সঞ্চিতি রাখতে হবে?

৮। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির সমাপনী জের কত টাকা?

ক. ১,২৪০ টাকা খ. ১,৩৫৬ টাকা গ. ১,৩৮৬ টাকা ঘ. ১,৪৪০ টাকা

উত্তর: ঘ. ১,৪৪০ টাকা

৯। প্রদেয় বাট্টা বাবদ লাভ-লোকসান হিসাবে কত টাকা ডেবিট হবে?

ক. ২২৩.২০ খ. ৪০০.৫০ গ. ১১৭৭.৮০ ঘ. ২৭৬.৮০

উত্তর: ঘ. ২৭৬.৮০।