বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অবচয় হিসাব
সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন:
১। খনিজ বা প্রাকৃতিক সম্পদকে ব্যয় হিসাবে দেখানোর পদ্ধতিকে কী বলে?
ক. নিঃশেষকরণ খ. অবলোপন
গ. অবচয় ঘ. অবসায়ন
উত্তর: ক. নিঃশেষকরণ
২। অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির কোন মূল্যের ওপর অবচয় ধরা হয়?
ক. ক্রয়মূল্য খ. বিক্রয়মূল্য
গ. বাজারমূল্য ঘ. পুস্তকমূল্য
উত্তর: ক. ক্রয়মূল্য
৩। অবচয় ধার্য করা হয় কোন সম্পত্তির ওপর?
ক. চলতি সম্পত্তি খ. স্থায়ী সম্পত্তি
গ. অস্পর্শনীয় সম্পত্তি ঘ. ভুয়া সম্পত্তি
উত্তর: খ. স্থায়ী সম্পত্তি
৪। কোন ধরনের স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হয় না?
ক. ব্যবহার করা সম্পত্তি
খ. বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পত্তি
গ. অফিসের ব্যবহারের জন্য সম্পত্তি
ঘ. স্কুল বা কলেজের স্থায়ী সম্পত্তি
উত্তর: খ. বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পত্তি
৫। অবচয় কোন জাতীয় ব্যয়?
ক. মুনাফা খ. মূলধন
গ. বিলম্বিত মুনাফা ঘ. অনিঃশেষিত
উত্তর: ক. মুনাফা
৬। অবচয় পরিমাণ নির্ণয়ে কয়টি বিষয় বিবেচনা করতে হয়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. তিনটি
৭। সম্পত্তি ক্রয় করা হলে ডেবিট হবে—
ক. সম্পত্তি খ. নগদান গ. ক্রয় ঘ. ব্যাংক
উত্তর: ক. সম্পত্তি
৮। কোম্পানি আইন অনুযায়ী অবচয়কে হিসাবভুক্ত করা হয় লভ্যাংশ ঘোষণার—
ক. পূর্বে খ. পরে গ. সময় ঘ. সময়
উত্তর: ক. লভ্যাংশ ঘোষণার পূর্বে
৯। প্রতিবছর সমান হারে অবচয় ধার্য করার পদ্ধতির নাম কী?
ক. সরল রৈখিক খ. ক্রমহ্রাসমান
গ. বার্ষিক বৃত্তি ঘ. পুনর্মূল্যায়ন
উত্তর: ক. সরল রৈখিক
১০। সম্পত্তির পুস্তক মূল্য বা হ্রাসকৃত মূল্যের ওপর প্রতিবছর একটি নির্দিষ্ট শতকরা হরে অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয় যে পদ্ধতিতে, তার নাম কী?
ক. সরল রৈখিক খ. ক্রমহ্রাসমান জের
গ. উত্পাদন ঘ. পর্বসংখ্যা সমষ্টি
উত্তর: খ. ক্রমহ্রাসমান জের
১১। ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে?
ক. সরল রৈখিক খ. ক্রমহ্রাসমান
গ. উত্পাদন একক ঘ. বার্ষিক বৃত্তি
উত্তর: খ. ক্রমহ্রাসমান
১২। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করলে কোন বিষয়টি বিবেচনা করা হয় না?
ক. বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক খ. সম্পত্তির ক্রয়মূল্য গ. আনুমানিক আয়ুষ্কাল ঘ. ভগ্নাবশেষ মূল্য
উত্তর: ক. বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক
১৩। অবচয় খরচকে সমন্বয় করা হলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে?
ক. দায় বৃদ্ধি ও খরচ বৃদ্ধি
খ. সম্পদ বৃদ্ধি ও রাজস্ব বৃদ্ধি
গ. দায় বৃদ্ধি ও খরচ বৃদ্ধি
ঘ. সম্পদ হ্রাস ও খরচ বৃদ্ধি
উত্তর: ঘ. সম্পদ হ্রাস ও খরচ বৃদ্ধি
১৪। কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ক. বিমা প্রিমিয়াম খ. বেতন গ. অবচয় ঘ. বাট্টা
উত্তর: গ. অবচয়
১৫। ‘পুঞ্জীভূত অবচয়’ হলো কী ধরনের হিসাব?
ক. সম্পত্তি খ. দায়
গ. বিপরীত সম্পত্তি ঘ. মালিকানা স্বত্ব
উত্তর: গ. বিপরীত সম্পত্তি
১৬। কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিতিত্তে অবচয় নিরূপণ করা হয় না?
ক. সরল রৈখিক খ. ক্রমহ্রাসমান
গ. উত্পাদন একক ঘ. বার্ষিক বৃত্তি
উত্তর: গ. উত্পাদন একক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১
হিসাববিজ্ঞান এর সঠিক উত্তর
১. গ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. খ ৪০. গ।