হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অবচয় হিসাব
১৭। কোন নীতির ফলে অবচয় ধার্য করা হয়?
ক. সমন্বয়নীতি খ. রক্ষণশীলতার নীতি
গ. চলমান প্রক্রিয়া ঘ. স্বত্বানীতি
উত্তর: গ. চলমান প্রক্রিয়া
১৮। একটি সম্পত্তির ব্যবহারিক জীবনকালে মোট যে পরিমাণ মূল্য অবচয় আকারে দেখানো যাবে, তাকে কী ধরনের অবচয় বলে?
ক. সর্বমোট খ. বার্ষিক
গ. পুঞ্জীভূত ঘ. নীট মূল্য
উত্তর: গ. পুঞ্জীভূত।
১৯। অবচয়যোগ্য মূল্য বলতে বোঝায়?
ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য খ. অর্জন মূল্য-অবচয়
গ. অর্জনমূল্য-ভগ্নাবশেষ মূল্য
ঘ. আদায় মূল্য-ভগ্নাবশেষ মূল্য
উত্তর: খ. অর্জন মূল্য-অবচয়
২০। অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বণ্টন করার প্রক্রিয়াকে কী বলে?
ক. অবচয় খ. অবলোপন
গ. নিঃশেষকরণ ঘ. অবচয় সঞ্চিতি
উত্তর: খ. অবলোপন
২১। প্রাকৃতিক সম্পত্তির ব্যয় বণ্টন করার প্রক্রিয়াকে কী বলে?
ক. অবচয় খ. অবলোপন
গ. নিঃশেষকরণ ঘ. সম্পত্তির ক্রয়
উত্তর: গ. নিঃশেষকরণ
২২। প্রতিবছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী?
ক. সামঞ্জস্য খ. ক্রয়মূল্য
গ. রক্ষণশীল
ঘ. ব্যয় স্বীকৃতি
উত্তর: ঘ. ব্যয় স্বীকৃতি
২৩। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে নিচের কোনটি অপ্রয়োজনীয়?
ক. যন্ত্রপাতির ক্রয়মূল্য
খ. ভগ্নাবশেষ মূল্য
গ. যন্ত্রপাতির সংস্থাপন মূল্য
ঘ. ব্যবহারিক জীবনকাল
উত্তর: খ. ভগ্নাবশেষ মূল্য
২৪। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ধারণে কোনটি বিবেচিত হবে না?
ক. কার্যকরী আয়ুষ্কাল খ. অবশিষ্ট মূল্য
গ. সংস্থাপন ব্যয় ঘ. পুঞ্জীভূত অবচয়
উত্তর: ঘ. পুঞ্জীভূত অবচয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা