হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অবচয় হিসাব
সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন:
২৫। সম্পত্তির বই মূল্য বলতে কী বোঝায়?
ক. সম্পত্তির ক্রয়মূল্য খ. সম্পত্তির বাজারমূল্য
গ. সম্পত্তির ক্রয়মূল্য বা ভগ্নাবশেষ মূল্য
ঘ. সম্পত্তির ক্রয়মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়
উত্তর: ঘ. সম্পত্তির ক্রয়মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়
২৬। অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে?
ক. ম্যাচিং নীতি খ. চলমান প্রতিষ্ঠান ধারণা
গ. আয় স্বীকৃতি নীতি ঘ. পূর্ণ প্রকাশ নীতি
উত্তর: খ. চলমান প্রতিষ্ঠান ধারণা
২৭। বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকা পুস্তক মূল্যের একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় ১৫,০০০ টাকা। মেশিনটির ক্রয়মূল্য কত?
ক. ৪০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা ঘ. ৪৫,০০০ টাকা
উত্তর: ক. ৪০,০০০ টাকা
২৮। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকায় ক্রীত একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় হল ১৫,০০০ টাকা। মেশিনের কত বছর আগে ক্রীত?
ক. ৪ খ. ৫ গ. ৫.৫ ঘ. ৬
উত্তর: ঘ. ৬
২৯। দুই বছর আগে ২০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হয়। যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করা হয় তাতে লাভ বা লোকসান কত টাকা হবে?
ক. ২,০০০ খ. ৪,০০০ গ. ৬,০০০ ঘ. ৩,০০০
উত্তর: গ. ৬,০০০
৩০। ৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?
ক. ১০% খ. ২০% গ. ২৫% ঘ. ১৫%
উত্তর: খ. ২০%
৩১। ৪ বছর আগে ২০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হয় যার আয়ুষ্কাল ধরা হয়েছিল ৫ বছর। যন্ত্রপাতিটি বর্তমানে ৭,০০০ টাকায় বিক্রয় করা গেলে লাভ বা লোকসান কত টাকা হবে?
ক. ৪,০০০ লাভ খ. ৪,০০০ লোকসান
গ. ৩,০০০ লাভ ঘ. ৩,০০০ লোকসান
উত্তর: গ. ৩,০০০ লাভ
৩২। একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। অবচয়ের হার ১০% (সরল রৈখিক পদ্ধতি)। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে আসবাবপত্রটি কত বছর আগে ক্রয় করা হয়েছিল?
ক. ২ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ঘ. ৬
৩৩। দুই বছর পূর্বে ১০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে মেশিনটি ৯,০০০ টাকায় বিক্রয় করা গেলে কত টাকা লাভ হবে?
ক. ২,০০০ খ. ৩,০০০ গ. ৪,০০০ ঘ. ৫,০০০
উত্তর: খ. ৩,০০০
৩৪। আসবাবপত্রের ক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ কত টাকা?
ক. ২৪,০০০ খ. ১৯,৬৩০
গ. ১৯,৪৪০ ঘ. ২০,৭০০
উত্তর: গ. ১৯,৪৪০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

ঢাকা সিটি কলেজ, ঢাকা