বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অবচয় হিসাব
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
১। অবচয় ধার্যের উদ্দেশ্য হলো—
i. সম্পত্তির প্রতিস্থাপন ii. প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয়, iii. কারবারের প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২। সম্পত্তির ওপর অবচয় ধরা যাবে যদি—
i. সম্পত্তির ওপর প্রতিষ্ঠানের মালিকানা থাকে
ii. সম্পত্তি স্থায়ী প্রকৃতির হয়
iii. সম্পত্তিটি বিক্রয়ের জন্য ক্রয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
৩। অবচয় হলো একটি—
i. অনগদ লেনদেন, ii. অস্পর্শনীয় লেনদেন
iii. অভ্যন্তরীণ লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪। অবচয় একটি—
i. সম্পত্তির মূল্যের বণ্টন-প্রক্রিয়া
ii. অবচয় একটি নিঃশেষণ প্রক্রিয়া
iii. সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৫। অবচয় ধার্যের মূল্য বিবেচ্য বিষয় হলো সম্পত্তির— i. ক্রয়মূল্য, ii. ভগ্নাবশেষ মূল্য
iii. আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬। অবচয় ধার্যের ফলে—
i. সম্পত্তি ও মালিকানা স্বত্ব হ্রাস পায়,
ii. সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
iii. সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
i. নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও
রহিম মেটাল ইন্ডাস্ট্রিজ ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয় যার সংস্থাপন ব্যয় প্রদান করা হয় ১০,০০০ টাকা এবং ভ্যাট প্রদান করা হয় ১৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় অবচয়ের হার ২০%।
১। সম্পত্তির মূল্য কত টাকা?
ক. ১,০০,০০০ টাকা খ. ১,১০,০০০ টাকা
গ. ১,১৫,০০০ টাকা ঘ. ১,২৫,০০০ টাকা
উত্তর: ঘ. ১,২৫,০০০ টাকা
২। তৃতীয় বছরে সম্পত্তির প্রারম্ভিক মূল্য কত?
ক. ১,০০,০০০ টাকা খ. ৮০,০০০ টাকা
গ. ৭৮,০০০ টাকা ঘ. ৬৮,০০০ টাকা
উত্তর: খ. ৮০,০০০ টাকা
ii. নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
নাভানা লিমিটেড ২,০০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হয় যার পরিবহন খরচ ৫,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা, ভ্যাট প্রদান করা হয় ১৫% এবং কারখানা ভাড়া ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।
৩। সম্পত্তির মূল্য কত?
ক. ২,০০,০০০ টাকা খ. ২,২০,০০০ টাকা
গ. ২,৫০,০০০ টাকা ঘ. ২,৩০,০০০ টাকা
উত্তর: গ. ২,৫০,০০০ টাকা
৪। প্রথম বছরের অবচয় কত?
ক. ২০,০০০ টাকা খ. ২২,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা ঘ. ২১,০০০ টাকা
উত্তর: গ. ২৫,০০০ টাকা
৫। অবচয়ের হার কত?
ক. ১০% খ. ১২% গ. ১২.৫% ঘ. ১১%
উত্তর: ক. ১০%
বিনিময় বিল
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
১। হস্তান্তরযোগ্য ঋণ দলিল কোনটি?
ক. চেক খ. মানি অর্ডার
গ. পে-অর্ডার ঘ. পোস্টাল অর্ডার
উত্তর: (ক. চেক
২। বাংলাদেশে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালের?
ক. ১৮৮১ খ. ১৭৮১ গ. ১৮৯১ ঘ. ১৯৯১
উত্তর: (ক. ১৮৮১
৩। বিনিময় বিল কী ধরনের ঋণ দলিল?
ক. হস্তান্তরযোগ্য খ. হস্তান্তর-অযোগ্য
গ. নিবন্ধিত ঘ. অনিবন্ধিত
উত্তর: ক. হস্তান্তরযোগ্য
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ঢাকা সিটি কলেজ, ঢাকা