বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিনিময় বিল
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
৩১। কোনটিতে অনুগ্রহ দিবসের কোনো বিধান নেই?
ক. বিনিময় বিল খ. অঙ্গীকারপত্র গ. ঋণপত্র ঘ. মানি অর্ডার
উত্তর: খ. অঙ্গীকারপত্র
৩২। ৩১ মার্চ ২০১০ তারিখে স্বীকৃত চার মাস মেয়াদি একটি বিলের দেয় তারিখ হবে—
ক. ২৯ জুলাই খ. ৩১ জুন গ. ৩১ জুলাই ঘ. ১ আগস্ট
উত্তর: গ. ৩১ জুলাই
৩৩। বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে যে নোটিং চার্জ দিতে হয়, তা কার ব্যয়?
ক. আদেষ্টার খ. আদিষ্টের গ. নোটারির ঘ. বিল প্রস্তুতকারকের
উত্তর: খ. আদিষ্টের
৩৪। বি. কোং প্রাপ্য হিসাব বাবদ ১০০০ টাকার একটি বিল গ্রহণ করে। বিলটির মেয়াদ তিন মাস ও সুদের হার ১২%, এই লেনদেনটি কীভাবে হিসাবভুক্ত হবে?
ক. প্রাপ্য বিল-ডেবিট-১০৩০; দেনাদার হিসাব-ক্রেডিট-১০৩০
খ. প্রাপ্য নোট-ডেবিট-১০০০; প্রাপ্য হিসাব-ক্রেডিট-১০০০
গ. প্রাপ্য নোট-ডেবিট-১০০০; বিক্রয় হিসাব-ক্রেডিট-১০০০
ঘ. প্রাপ্য নোট-ডেবিট-১০২০; প্রাপ্য হিসাব-ক্রেডিট-১০২০
উত্তর: খ. প্রাপ্য নোট-ডেবিট-১০০০; প্রাপ্য হিসাব-ক্রেডিট-১০০০।
৩৫। এস. কোং-এর কাছে ৯% হার সুদে ১০,০০০ টাকার ১২০ দিনের একটি বিল রয়েছে। যখন নোটটি আদায় করা হয়, তখন জাবেদা দাখিলা হবে?
ক. নগদ-ডেবিট-১০,৩০০; প্রাপ্য বিল-ক্রেডিট-১০,৩০০
খ. নগদ-ডেবিট-১০,০০০; প্রাপ্য নোট-ক্রেডিট-১০,০০০
গ. প্রাপ্য হিসাব-ডেবিট-১০,৯০০; প্রাপ্য নোট-ক্রেডিট-১০,৯০০
ঘ. নগদ-ডেবিট-১০,৩০০; প্রাপ্য নোট-ক্রেডিট-১০,০০০; সুদ আয়-ক্রেডিট-৩০০
উত্তর: ঘ. নগদ-ডেবিট-১০,৩০০; প্রাপ্য নোট-ক্রেডিট-১০,০০০; সুদ আয়-ক্রেডিট-৩০০
৩৬। এবিসি কোম্পানি ব্যাংকের কাছে ১০,০০০ টাকার ৯০ দিন মেয়াদি সুদবিহীন একটি নোট ইস্যু করল। যদি নোটটি ১০% বাট্টায় ভাঙানো হয়, তবে এবিসি কোম্পানি কত টাকা পাবে?
ক. ১০,০০০ টাকা খ. ৯,০০০ টাকা
গ. ৯,৭৫০ টাকা ঘ. ১০,২৫০ টাকা
উত্তর: গ. ৯,৭৫০ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল