হি সা ব বি জ্ঞা ন ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিনিময় বিল
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
৬। বিনিময় বিল বাট্টাকরণ করা হয়—
i. ব্যাংকের কাছে
ii. দালালের কাছে
iii. আদিষ্টের কাছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ii ও iii ঘ. ii ও iii
উত্তর: খ. i ও ii
৭। বিনিময় বিল নবায়নের ক্ষেত্রে স্ট্যাম্প খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ—
i. আদেষ্টাকে নগদ পরিশোধ করতে হয়
ii. বিলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়
iii. নগদে পরিশোধ করা যায় বা বিলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮। আদেষ্টা ও আদিষ্ট নিজেদের মধ্যে অর্থ সংস্থানকারী বিল ব্যবহার করে—
i. সাময়িক আর্থিক সমস্যা সমাধানের জন্য
ii. বন্ধুত্ব বৃদ্ধির জন্য
iii. চলতি মূলধনের সমস্যা সমাধানের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও iii
৯। হস্তান্তরযোগ্য ঋণ দলিল বলতে বোঝায়—
i. বিনিময় বিল ii. অঙ্গীকারপত্র
iii. স্থায়ী আমানত রশিদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. iv
উত্তর: গ. i ও ii.
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
i. নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রশিদ মাস্টার্স পাস করে ‘অনন্ত স্টিল সিট’ নামে একটা ব্যবসা শুরু করেন। শুরুতেই তিনি ‘নাজিম স্টিল সিট’ প্রতিষ্ঠান থেকে ৮০,০০০ টাকার রড বাকিতে কেনেন। মূল্য বাবদ নাজিম ২০১২ সালের ১ মার্চ ২ মাস মেয়াদি একটি বিল প্রস্তুত করেন। স্বীকৃতির পর নাজিম বিলটি জনতা ব্যাংকে আদায়ের জন্য জমা দেন। মেয়াদ শেষ হলে বিলটি অগ্রণী ব্যাংকের মাধ্যমে পরিশোধিত হয়। এ ক্ষেত্রে জনতা ব্যাংক ২০০ টাকা ও অগ্রণী ব্যাংক ৩০০ টাকা ব্যাংক চার্জ কাটে।
১। জনতা ব্যাংকের বইতে নাজিম স্টিল সিটের হিসাবে কত টাকা জমা হবে?
ক. ৮০,০০০ খ. ৭৯,৮০০
গ. ৭৯,৭০০ ঘ. ৭৯,৫০০
উত্তর: গ. ৭৯,৭০০
২। অগ্রণী ব্যাংকের বইতে অনন্ত স্টিল সিটের হিসাবে কত টাকা ডেবিট হবে?
ক. ৮০,০০০ খ. ৮০,৩০০
গ. ৭৯,৭০০ ঘ. ৭৯,৫০০
উত্তর: ক. ৮০,০০০।

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল