হি সা ব বি জ্ঞা ন ২য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
iii. নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঢাকা বয়েজ ক্লাবের চলতি বছরে মোট প্রাপ্ত চাঁদা ৩৫,০০০ টাকা। এর মধ্যে ১,৫০০ টাকা বিগত বছরের এবং ১,২০০ টাকা পরবর্তী বছরের চাঁদা বাবদ পাওয়া গেছে। পক্ষান্তরে, চলতি বছরের চাঁদা ২,৭০০ টাকা এবং বিগত বছরের চাঁদা ৭০০ টাকা এখনো বকেয়া আছে। এ ছাড়া চলতি বছরের চাঁদা ৪০০ টাকা বিগত বছরে অগ্রিম পাওয়া গিয়েছিল।

৭। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে সম্পদ দিকে অনাদায়ি চাঁদার পরিমাণ কত টাকা হবে?
ক. ১,২০০ খ. ১,৫০০
গ. ১,৯০০ ঘ. ২,২০০
উত্তর: গ. ১,৯০
৮। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে দায় হিসাবে অগ্রিম চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৪০০ খ. ৭০০ গ. ৯০০ ঘ. ৫০০
উত্তর: ক. ৪০০
৯। আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৩৭,৭০০ খ. ৩৫,৪০০
গ. ৩৫,০০০ ঘ. ৩২,৩০০
উত্তর: খ. ৩৫,৪০০
১০। উদ্বর্তপত্রের দায় পার্শ্বে অগ্রিম চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৪০০ খ. ৭০০
গ. ১,১০০ ঘ. ১,২০০
উত্তর: ঘ. ১,২০০
১১। উদ্বর্তপত্রে সম্পদ পার্শ্বে অনাদায়ি চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৩,৪০০ খ. ২,৭০০
গ. ২,১০০ ঘ. ১,৫০০
উত্তর: ক. ৩,৪০০
iv. নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২, ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঢাকা ক্লাব বছরে খাদ্যসামগ্রী ও পানীয় দ্রব্য ক্রয় করেছে ২০,০০০ টাকা এবং বিক্রয় করেছে ৩৫,০০০ টাকা। খাদ্যসামগ্রী ও পানীয় দ্রব্যের প্রারম্ভিক মজুত ছিল ৩,০০০ টাকা এবং সমাপনী মজুত আছে ৫,০০০ টাকা।
১২। বছরে ব্যবহূত খাদ্যসামগ্রী ও পানীয় বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ২৩,০০০ খ. ২০,০০০
গ. ১৮,০০০ ঘ. ১৫,০০০
উত্তর: গ. ১৮,০০০
১৩। খাদ্যসামগ্রী ও পানীয় ক্রয়-বিক্রয় থেকে মুনাফা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ১৫,০০০ খ. ১৭,০০০
গ. ১৯,০০০ ঘ. ২১,০০০
উত্তর: খ. ১৭,০০০
১৪। উদ্বর্তপত্রে সম্পদ হিসাবে পানীয় দ্রব্য বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৫,০০০ খ. ৪,০০০
গ. ৩,০০০ ঘ. ২,০০০
উত্তর: ক. ৫,০০০
v. নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
জনাব আলীম একজন আয়কর উপদেষ্টা। বছরে উপদেষ্টা সেবা ফি বাবদ পেয়েছেন ৪০,০০০ টাকা। ওই বছরে বকেয়া আছে ১০,০০০ টাকা এবং এর মধ্যে অগ্রিম বাবদ প্রাপ্তি ১০,০০০ টাকা।
১৫। আয়-ব্যয় হিসাবে উপদেষ্টা সেবা ফি বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ৫০,০০০ খ. ৪০,০০০
গ. ৩০,০০০ ঘ. ২০,০০০
উত্তর: গ. ৩০,০০০
১৬। উদ্বর্তপত্রের দায় পার্শ্বে বকেয়া উপদেষ্টা সেবা ফি বাবদ কত টাকা দেখাতে হবে?
ক. ১০,০০০ খ. ১৫,০০০
গ. ২০,০০০ ঘ. ২৫,০০০
উত্তর: ক. ১০,০০০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল