হিউন্দাইয়ের ছয় মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকভ্যালি ডিস্ট্রিবিউশনস বাজারে এনেছে হিউন্দাইয়ের এলসিডি ও সিসিএফএল মনিটর। পূর্ণাঙ্গ হাই ডেফিনিশন, স্পিকারসহ বিভিন্ন আকারের ছয়টি মডেলের মনিটর রয়েছে। ১৮.৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চি পর্যন্ত এসব মনিটরে রয়েছে ১৩৬৬–৭৬৮ থেকে ১৯২০–১০৮০ পর্যন্ত রেজ্যুলেশন, স্পিকার, আরজিবি অ্যানালগ এবং ডিজিটাল সিগনাল ভিডিও, ১৫ পিন-ডি সাব এবং ডিভিআই-ডি কানেক্টরসহ (এইচডিসিপি) নানাবিধ বৈশিষ্ট্য। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ২৩ ও ২৭ ইঞ্চি মনিটরের সঙ্গে রয়েছে বিনা মূল্যে একটি টিভি কার্ড। —বিজ্ঞপ্তি