হিটলারের সঙ্গে অ্যাপলের তুলনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আগ্রাসী মনোভাবকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন চীনের ইন্টারনেট ভিডিও সাইট লেসি টিভির প্রধান নির্বাহী জিয়া উয়িটিং। চীনের এই কোটিপতি উদ্যোক্তা সম্প্রতি তাঁর প্রতিষ্ঠান থেকে নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে দিয়ে অ্যাপলকে এই নাজি নেতার সঙ্গে তুলনা করেন।
নতুন স্মার্টফোন বাজারে আনা উপলক্ষে লেসি টিভি নতুন একটি পোস্টার উন্মুক্ত করেছে যাতে হিটলারের কার্টুনের আর্ম ব্র্যান্ড হিসেবে অ্যাপলের লোগো বসিয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের স্মার্টফোনের প্রতি যে মনোভাব তাতে উদ্ভাবন বাধাগ্রস্ত হচ্ছে এবং স্মার্টফোন ব্যবহারকারীদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ ছাড়াও পোস্টারে অ্যান্ড্রয়েডের পক্ষে গুণকীর্তনও করা হয়েছে।