হিটাচি ব্র্যান্ডের নতুন প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিটাচি প্রজেক্টর
হিটাচি প্রজেক্টর

জাপানের হিটাচি ব্র্যান্ডের সিপি-এক্স ৩০৪১ মডেলের প্রজেক্টর বিক্রি শুরু করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিক বিজনেস সিস্টেমস।
হিটাচির এই প্রজেক্টরে রয়েছে এইচডিএমআই ইনপুট সুবিধা। এর রেজুলেশন ১০২৪ বাই ৭৬৮। বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রজেক্টরটির সাহায্যে প্রশস্ত এবং বড় আকারের ছবি সহজে দেখানো যায়। এর কন্ট্রাক্ট রেশিও ১০০০০: ১, ল্যাম্প লাইফ ছয় হাজার ঘণ্টা ও পাওয়ার সেভিং মোড ১০ হাজার ঘণ্টা। প্রজেক্টরের দাম ৩৮ হাজার টাকা।