হিটাচির হাইব্রিড ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরই ইউরোপের রেল ট্র্যাকে চলতে শুরু করবে হাইব্রিড ট্রেন। জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান হিটাচির ট্রেন নির্মাণ ইউনিট হিটাচি রেল গ্রুপ সম্প্রতি এ ধরনেরই একটি ট্রেন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে একই সঙ্গে ডিজেল ও বিদ্যুতে চলা এই ট্রেনটি কার্বন নির্গমনের মাত্রা ৫০ শতাংশে নামিয়ে নিয়ে আসতে সক্ষম। হিটাচি নির্মিত এই হাইব্রিড ট্রেন থেমে থাকার সময় এর ব্যাটারি বৈদ্যুতিক চার্জ গ্রহণ করবে। এমনকি চলতে শুরু করার পর ৩০ কিলোমিটার পর্যন্ত এই ট্রেন চার্জ হওয়া বিদ্যুতের শক্তি দিয়ে চলবে। এরপর থেকে এর ডিজেল ইঞ্জিন চালু হবে। এবং এটি ডিজেলে চলা শুরু করবে।এই নতুন হাইব্রিড ট্রেন সম্পর্কে হিটাচি রেল গ্রুপের মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডর্মার বলেন, ‘এ ধরনের হাইব্রিড ট্রেনই হবে গণপরিবহনের ভবিষ্যত্।’জানা গেছে, আগামী বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্যে এই হাইব্রিড ট্রেনের পরীক্ষামূলক পথচলা শুরু হবে। হিটাচি জানিয়েছে এ ধরনের প্রযুক্তি নিয়ে তারা ২০০৩ সাল থেকেই গবেষণা চালিয়ে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে কার্যাদেশ পেয়ে এর বাণিজ্যিক উত্পাদন শুরু করেছে। ওয়েবসাইট।