শূন্যস্থান পূরণ অংশ-৭
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।
অধ্যায়-৬
১৬. জীবের সেবা করলে ঈশ্বর — হন।
উত্তর: সন্তুষ্ট
১৭. পরের উপকার করার মধ্য দিয়ে এক পরম — পাওয়া যায়।
উত্তর: আনন্দ।
১৮. মহাভারতের কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভীষণ — ছিল।
উত্তর: শত্রুতা।
১৯. কৌরবরা ছিল — প্রকৃতি।
উত্তর: দুষ্ট।
২০. ভীম — মেরে ফিরবে।
উত্তর: রাক্ষসকে।
২১. ভীম এক — রাক্ষসটাকে মেরে ফেললেন।
উত্তর: আছাড়ে।
২২. পাণ্ডবদের মধ্যে — ছিলেন খুব শক্তিশালী।
উত্তর: দ্বিতীয় ভীম।
২৩. পাণ্ডবেরা ব্রাহ্মণ বেশে — নগরে বাস করতেন।
উত্তর: একচক্রা।
২৪. পাণ্ডবেরা — বেঁচে যান।
উত্তর: বুদ্ধির বলে।
অধ্যায়-৭
১. শরীর ও মনকে সুস্থ রাখার নাম —।
উত্তর: স্বাস্থ্য।
২. শরীর ও মন সুস্থ না থাকলে — হয় অশান্তিময়।
উত্তর: জীবন।
৩. যোগসাধনার একটি উপায় হলো —।
উত্তর: যোগব্যায়াম।
৪. পরিমিত — স্বাস্থ্যরক্ষার অন্যতম উপায়।
উত্তর: আহার।
৫. অপরিমিত আহার — জন্য ক্ষতিকর।
উত্তর: স্বাস্থ্যের।
৬. আমরা প্রয়োজনমতো ও পরিমিত — গ্রহণ করব।
উত্তর: আহার।
৭. আহার গ্রহণে বিরতি দেওয়ার নাম —।
উত্তর: উপবাস।
৮. উপবাসের আরেক নাম—।
উত্তর: অনশন।
৯. ধর্মের অঙ্গ হলো যোগব্যায়াম, পরিমিত আহার ও —।
উত্তর: উপবাস।
১০. পরিমিত আহার গ্রহণ ও উপবাস আমাদের — শেখায়।
উত্তর: সংযম।
১১. সংযম — অন্যতম লক্ষণ।
উত্তর: ধর্মের।
১২. সাধনার প্রথম সোপান —।
উত্তর: সংযম।
১৩. আগে শরীরের দিকে মনোযোগ দিয়ে — ঠিক রাখতে হবে।
উত্তর: স্বাস্থ্য।
১৪. শরীর এক বিচিত্র —।
উত্তর: যন্ত্র।
সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল