শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা থেকে কিছু অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১
১। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগত্ তাঁর —।
উত্তর: সৃষ্টি।
২। ঈশ্বরের আরেক নাম —।
উত্তর: পরমাত্মা।
৩। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে — বলে।
উত্তর: আত্মা।
৪। আমরা ঈশ্বরের — করি।
উত্তর: স্তব-স্তুতি।
৫। ঈশ্বর —।
উত্তর: নিরাকার।
৬। ঈশ্বরের শক্তি ও গুণের প্রকাশকে — করা যায় মাত্র।
উত্তর: প্রত্যক্ষ।
৭। — সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হবে।
উত্তর: জীবের।
৮। যেখানে জীব, সেখানেই —।
উত্তর: শিব।
৯। ঈশ্বর বহু — আমাদের সামনে আছেন।
উত্তর: জীবরূপে।
১০। জীবসেবাও —।
উত্তর: ধর্ম।
১১। আমরা পোষা জীবজন্তুর — করব।
উত্তর: পরিচর্যা।
১২. জীবসেবা করে নিজেরা — পাব।
উত্তর: শান্তি।
১৩। কুরুক্ষেত্র এ উপমহাদেশের একটি — স্থান।
উত্তর: পবিত্র।
১৪। কুরুক্ষেত্রকে — বলা হয়।
উত্তর: ধর্মক্ষেত্রও।
১৫। ব্রাহ্মণ — করে খাবার সংগ্রহ করতেন।
উত্তর: উঞ্ছবৃত্তি।
১৬। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে —।
উত্তর: ঈশ্বর।
১৭। আমরা — মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব।
উত্তর: জীবসেবার।
১৮। ব্রাহ্মণ — ও বিদ্যাচর্চায় সময় কাটাতেন।
উত্তর: ধর্মসাধনা।
১৯। আমরা জানি, — সর্বশক্তিমান
উত্তর: ঈশ্বর।
২০। ঈশ্বর সকল — মধ্যে আছেন।
উত্তর: জীবের।
বিনয় চন্দ্র পাল, সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল