হিন্দুধর্ম ও নৈতিকশিক্ষা
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৩
১। হিন্দুধর্ম পৃথিবীর — ধর্মসমূহের অন্যতম।
উত্তর: প্রাচীনতম।
২। হিন্দু শব্দের উৎপত্তি — দ্বারা।
উত্তর: পারসিকদের।
৩। বর্তমান — প্রাচীন নাম ছিল পারস্য।
উত্তর: ইরানের।
৪। ভারতবর্ষের এক নাম —।
উত্তর: হিন্দুস্থান।
৫। হিন্দুধর্মের প্রাচীন নাম —।
উত্তর: সনাতন ধর্ম।
৬। সনাতন শব্দের অর্থ —।
উত্তর: চিরন্তন।
৭। যা ছিল, আছে ও থাকবে তাই —।
উত্তর: চিরন্তন।
৮। হিন্দুধর্মকে — বলা হয়।
উত্তর: বৈদিক।
৯। — হিন্দুধর্মের মূলভিত্তি।
উত্তর: বেদ।
১০। বেদ দুটি কাণ্ডে বিভক্ত — ও —।
উত্তর: জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড।
১১। বৈদিক দেব-দেবীরা ছিলেন —।
উত্তর: নিরাকার।
১২। বৈদিক যুগের পরে আসে — যুগ!
উত্তর: পৌরাণিক।
১৩। নিত্যকর্ম — একটি অঙ্গ।
উত্তর: ধর্মচর্চার।
১৪। — ফলে শরীর ও মন সুস্থ থাকে।
উত্তর: নিত্যকর্মের।
১৫। নিত্যকর্মের ফলে — শেখা যায়।
উত্তর: নিয়মানুবর্তিতা।
১৬। আমরা সবাই নিয়মিত — করব।
উত্তর: নিত্যকর্ম।
১৭। হিন্দুধর্ম — বিশ্বাস করে।
উত্তর: আত্মায়।
১৮। প্রত্যেক জীবের মধ্যে — আছে।
উত্তর: আত্মা।
১৯। স্বর্গে অনন্ত —।
উত্তর: সুখ।
২০। পাপ হচ্ছে — কাজের ফল।
উত্তর: খারাপ।
২১। স্বর্গ — বাসস্থান।
উত্তর: দেবতাদের।
২২। — দেবতাদের রাজা।
উত্তর: ইন্দ্র।
২৩। ইন্দ্রের রাজধানীর নাম —।
উত্তর: অমরাবতী।
২৪। — হচ্ছে ভীষণ কষ্টের জায়গা।
উত্তর: নরক।
২৫। মোক্ষ শব্দের অর্থ —।
উত্তর: মুক্তি।
বিনয় চন্দ্র পাল, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল