হিমবাহ গলনের কারণ গবেষণায় সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিল
সিল

অ্যান্টার্কটিকার হিমবাহ গলে যাচ্ছে দ্রুত। বিষয়টি নিয়ে গবেষণা চলছে অনেক দিন ধরেই। এবার সামুদ্রিক প্রাণী সিলের একটি দলকে সেই গবেষণায় ব্যবহার করা হবে। যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। সিলের গায়ে সংযুক্ত থাকবে ছোট্ট বৈদ্যুতিক যন্ত্র। এরা খাবারের সন্ধানে বরফতলের পানির মধ্যে যখন ঘুরে বেড়ানোর সময় সেই যন্ত্র গবেষকদের কাছে তথ্য পাঠাবে। মূলত অ্যান্টার্কটিকার পাইন আইল্যান্ডের হিমবাহের দ্রুত গলনের কারণ অনুসন্ধানের ওই গবেষণায় সিলের পাশাপাশি ব্যবহার করা হবে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট), রাডারসহ অন্যান্য যন্ত্র। ওই হিমবাহের পুরুত্ব প্রতিবছর এক মিটার হারে কমছে। ইনডিপেনডেন্ট।