হিসাববিজ্ঞান
অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
২১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা ঘ. বিবরণীব্যবস্থা
উত্তর: খ. তথ্যব্যবস্থা
২২। প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?
ক. ব্যবসায় বাণিজ্য
খ. ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার
গ. কৃষিকাজ ঘ. মৎস্য শিকার
উত্তর: খ. ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার
২৩। সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়—
i. কারবারের লাভ বা ক্ষতি
ii. কারবারের সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা
iii. মোট দায় ও মোট সম্পত্তির পরিমাণ
নিচে কোনটি সঠিক?
ক. i খ. ii. গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৪। হিসাবসচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে—
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৫। হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা হলো—
i. প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনার স্বার্থে
ii. প্রতিষ্ঠানের পূর্বাপর তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ
iii. সঞ্চয় ও মিতব্যয়িতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, i ও iii
উত্তর: ক. i ও ii
২৬। ঋণদাতাগণ ব্যবসায়ের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য ব্যবহার করুন—
i. বিশদ আয় বিবরণী
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. কার্যপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৭। একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
i. মালিক
ii. ব্যবস্থাপক
iii. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ i, ii ও iii
উত্তর: গ. i ও ii
২৮। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
i. আর্থিক ফলাফল নির্ণয়
ii. ব্যয় নিয়ন্ত্রণ
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
২৯। জনাব দীপু একজন ক্ষদ্র কৃষক। তাঁর হিসাব রাখার প্রয়োজন কারণ—
i. আয়ের পরিমাণ জানার জন্য
ii. খরচের পরিমাণ জানার জন্য
iii. আয়কর প্রদানের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩০। জনাব রমি একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ, তাঁর প্রয়োজন—
ক. আয় ও ব্যয় নির্ধারণ
খ. আয় নিরূপণ ও আয়কর নির্ধারণ
গ. বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
ঘ. আর্থিক অবস্থার উন্নয়নে
উত্তর: খ. আয় নিরূপণ ও আয়কর নির্ধারণ।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ