হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৩। অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোনো ঘটনা লেনদেন না হওয়ার কারণ—
i. ঘটনাটি দৃশ্যমান না হলে
ii. দুটি পক্ষ বা হিসাব খাত না থাকলে iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. ii ও iii
উত্তর: গ. ii ও iii
২৪। যিনি চালান প্রেরণ করেন তাঁকে বলা যায়—
i. বিক্রেতা ii. সরবরাহকারী
iii. পাওনাদার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৫। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫,০০০ টাকা। এখানে কোন কোন উপাদান পরিবর্তন হয়?
ক. A ও E বৃদ্ধি খ. A ও E হ্রাস
গ. L বৃদ্ধি ঘ. L হ্রাস
উত্তর: খ. A ও E হ্রাস
২৬। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে?
ক. A খ. E গ. L ঘ. E একবার বাড়বে, আরেকবার কমবে
উত্তর: ঘ. E একবার বাড়বে, আরেকবার কমবে
২৭। কোনটি সঠিক?
ক. A = L - E খ. A = L+ E
গ. L = A + E ঘ. A + L= E
উত্তর: খ. A = L+ E
২৮। জনাব হাসান ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করেন। এর দ্বারা কারবারের বৃদ্ধি পেয়েছে—
i. কারবারের সম্পদ
ii. কারবারের আয়
iii. কারবারের দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৯। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি ২,০০০ টাকা। এর দ্বারা কারবারের—
i. আয় বৃদ্ধি পেয়েছে
ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে
iii. আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii
উত্তর: ক. i ও ii
৩০। রেজা ট্রেডার্সের লেনদেন উপযোগী ঘটনা হলো—
i. পণ্য ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ ১০,০০০ টাকা
ii. ঋণের জন্য ব্যাংকের নিকট আবেদন ১,০০,০০০ টাকা
iii. একজন কর্মচারীর ৫০,০০০ টাকা নিয়ে পলায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i, ii
উত্তর: গ. iii
৩১। রেজার নিকট ৫০০ টাকার পণ্য ফেরত দেওয়া হলো—
ক. ক্যাশমেমো দেখে
খ. ডেবিট নোট দেখে
গ. ক্রেডিট নোট দেখে
ঘ. চালান দেখে
উত্তর: খ. ডেবিট নোট দেখে।

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল