অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩২। ফয়সালের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা। এ লেনদেনের সঙ্গে জড়িত প্রমাণ্য দলিল হলো—
i. ডেবিট ভাউচার ii. ক্যাশমেমো
iii. ডেবিট নোট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩৩। ভাড়া প্রাপ্তি ২,০০০ টাকা। এ লেনদেনের সঙ্গে ব্যবহূত প্রামাণ্য দলিল হলো—
i. ক্রেডিট ভাউচার ii. প্রাপ্তি রসিদ
iii. ক্রেডিট নোট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩৪। বিক্রয় ফেরত ৪০০ টাকা। এটি একটি লেনদেন। কারণ, এর দ্বারা হিসাব সমীকরণের—
i. A বৃদ্ধি পেয়েছে
ii. L বৃদ্ধি পেয়েছে
iii. E হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৩৫। ধারে আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন। কারণ, এর দ্বারা কারবারের—
i. সম্পত্তি হ্রাস পেয়েছে
ii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে
iii. দায় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩৬। দেনাদারের নিকট থেকে ১,২০০ টাকা পাওয়া গেল। এটি একটি লেনদেন। কারণ, এর দ্বারা কারবারের—
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে
ii. সম্পত্তি হ্রাস পেয়েছে
iii. স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
# নিচের তথ্য থেকে ৩৭-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিসেস ফারজানা একজন দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১৩ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। এ ছাড়া তিনি ৫ জানুয়ারি নগদে ২,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন এবং ৫,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করেন।
৩৭। মিসেস ফারজানার কারবারের মোট মূলধনের পরিমাণ কত?
ক, ৫০,০০০ টাকা
খ, ৭০,০০০ টাকা
গ, ৭৫,০০০ টাকা
ঘ. ৫৫,০০০ টাকা
উত্তর: গ, ৭৫,০০০ টাকা
৩৮। মোট ক্রয়ের পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৭,০০০ টাকা
ঘ. ১২,০০০ টাকা
উত্তর: খ. ৫,০০০ টাকা
৩৯। পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান লেনদেন নয় কেন?
ক. এর দ্বারা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি
খ. এটি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়
গ. এটি একটি সাধারণ ঘটনা মাত্র
ঘ. এটি একটি সিদ্ধান্ত মাত্র
উত্তর: ক. এর দ্বারা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি
# নিচের তথ্য থেকে ৪০-৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ফাহিম ২০,০০০ টাকার পণ্য জনাব তামিমের নিকট বিক্রি করেন এবং নগদে ১০,০০০ টাকায় গ্রহণ করেন।
৪০। জনাব ফাহিমের হিসাবরক্ষক সংরক্ষণ করবে—
i. ক্রেডিট ভাউচার ii. ক্যাশমেমো
iii. প্রাপ্তি রসিদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪১। লেনদেনটির ফলে জনাব ফাহিমের ব্যবসায়ের পরিবর্তন হয়—
i. নগদ অর্থের ii. দেনাদারের
iii. পাওনাদারের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪২। লেনদেনটির জন্য উপযুক্ত দলিল প্রস্তুত করবে—
i. জনাব ফাহিম ii. জনাব তামিম
iii. বিক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল