হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ ও ৩
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্ন দুটির উত্তর দিতে হবে গতকাল প্রকাশিত উদ্দীপকের ভিত্তিতে ।

অধ্যায়-২
৪৩। লেনদেনটি দ্বারা জনাব ফাহিমের কারবারের হিসাব সমীকরণের—
i. A বৃদ্ধি পেয়েছে ii. E বৃদ্ধি পেয়েছে iii. L বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ i ও iii
উত্তর: খ. ii
৪৪। লেনদেনটি দ্বারা তামিম ব্যবসায়ের হিসাব সমীকরণের পরিবর্তন—
i. A ii. A ও E iii. A, L ও E
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: গ. iii.
# নিচের তথ্য থেকে ৪৫-৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১২ সালের ১ জানুয়ারি জনাব তারেক নিজস্ব ৫,০০,০০০ টাকা, স্ত্রীর গচ্ছিত ২,০০,০০০ টাকা এবং নিকটতম বন্ধুর ৩,০০,০০০ টাকা ঋণের আশ্বাস পেয়ে ব্যবসা শুরু করেন।
৪৫। জনাব তারেকের ব্যবসায়ের আর্থিক পরিবর্তন ঘটেছে কত টাকার?
ক. ২,০০,০০০ খ. ৩,০০,০০০
গ. ৭,০০,০০০ ঘ. ১০,০০,০০০ টা.
উত্তর: গ. ৭,০০,০০০ টাকার
৪৬। ৩,০০,০০০ টাকার ঘটনাটি ব্যবসায়ের জন্য একটি—
i. লেনদেনে ii. ঘটনা
iii. অর্থের অঙ্কের পরিমাপযোগ্য ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
৪৭। ২,০০,০০০ টাকার লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কোন পরিবর্তন হবে?
ক. A বৃদ্ধি খ. L বৃদ্ধি
গ. A ও E হ্রাস ঘ. A ও E বৃদ্ধি
উত্তর: ঘ. A ও E বৃদ্ধি
৪৮। লেনদেনের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়—
i. নগদ তহবিলের ii. ঋণের
iii. মূলধনের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৪৯। শামীমের নিকট থেকে ১,০০০ টাকার পণ্য ফেরত এল। এই লেনদেন হিসাবভুক্ত করার প্রমাণ্য দলিল কোনটি?
ক. ক্রেডিট নোট খ. ডেবিট নোট
গ. চালান ঘ. ক্যাশমেমো
উত্তর: ক. ক্রেডিট নোট
৫০। লেনদেন-সংক্রান্ত ঘটনা—
ক. সব সময়ই দৃশ্যমান
খ. দৃশ্যমান নাও হতে পারে
গ. কখনো দৃশ্যমান নয়
ঘ. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে।
উত্তর: ঘ. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে।

অধ্যায়-৩
১। একমাত্র নির্ভরযোগ্য হিসাব সংরক্ষণপদ্ধতি হিসেবে দুই তরফা দাখিলাপদ্ধতি কোথায় পরিচিত?
ক. বাংলাদেশ খ. ইতালি
গ. সমগ্র ইউরোপ ও আমেরিকায়
ঘ. সমগ্র বিশ্বে
উত্তর: খ. ইতালি
২। দুই তরফা দাখিলাপদ্ধতিতে প্রতিটি লেনদেনকে কোন সত্ত্বায় প্রকাশ করা হয়?
ক. পৃথক খ. এক গ. দ্বৈত ঘ. স্বতন্ত্র
উত্তর: গ. দ্বৈত
৩। কত খ্রিস্টাব্দে দুই তরফা দাখিলাপদ্ধতি উদ্ভাবন করা হয়?
ক. ১৪১৪ খ. ১৪৯৪
গ. ১৯৪৮ ঘ. ১৯৯৪
উত্তর: খ. ১৪৯৪
৪। দুই তরফা দাখিলাপদ্ধতি কে উদ্ভাবন করেন?
ক. লুকা প্যাসিওলি খ. ডব্লিউ জনসন গ. এল এইচ হ্যানি ঘ. এফ পিক্সলি
উত্তর: ক. লুকা প্যাসিওলি।

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল