হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 

প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ৩য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

৫। হিসাব খাতগুলোর দ্বৈতসত্তাগুলো কী কী?

ক. ডেবিট ও ক্রেডিট

খ. দেনা ও পাওনা

গ. আদান ও প্রদান

ঘ. দাতা ও গ্রহীতা

উত্তর: ক. ডেবিট ও ক্রেডিট

৬। দুই তরফা দাখিলাপদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট করা হয়?

ক. মূল প্রদানকারী

খ. সুবিধা প্রদানকারী

গ. অর্থ গ্রহণকারী

ঘ. সুবিধা গ্রহণকারী

উত্তর: ঘ. সুবিধা গ্রহণকারী

৭। দুই তরফা দাখিলাপদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?

ক. ছয়টি খ. তিনটি

গ. পাঁচটি ঘ. চারটি

উত্তর: গ. পাঁচটি

৮। একটি পক্ষ যে পরিমাণ ডেবিট অন্য পক্ষ সেই পরিমাণ ক্রেডিট লেখাকে দুই তরফা দাখিলাপদ্ধতির কী বলা হয়?

ক. মূল সূত্র খ. মূল বৈশিষ্ট্য

গ. মূল নীতি ঘ. সুবিধা

উত্তর: গ. মূল নীতি

৯। দুই তরফা দাখিলাপদ্ধতিতে মুনাফা-জাতীয় আয় ও ব্যয় দ্বারা নির্দিষ্ট সময় পরে কী তৈরি করা যায়?

ক. খতিয়ান খ. রেওয়ামিল

গ. কার্যপত্র ঘ. বিশদ আয় বিবরণী

উত্তর: ঘ. বিশদ আয় বিবরণী

১০। দুই তরফা দাখিলাপদ্ধতিতে কোনটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়?

ক. বড় অঙ্কের ব্যয়

খ. অতিরিক্ত ব্যয়

গ. নিট ক্ষতি ঘ. ক্ষুদ্র ব্যয়

উত্তর: খ. অতিরিক্ত ব্যয়

১১। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

উত্তর: খ. তিন

১২। কোনটির ফলে সম্পদের হ্রাস-বৃদ্ধি ঘটে?

ক. অবচয় খ. লেনদেন

গ. ক্রয় ঘ. বিক্রয়

উত্তর: ঘ. বিক্রয়

১৩। ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে কোনটি আনে?

ক. নগদ টাকা খ. আসবাবপত্র

গ. ঋণ ঘ. মূলধন

উত্তর: ঘ. মূলধন

১৪। মালিকানাস্বত্বের পরিমাণ কী হলে ডেবিট হয়?

ক. বৃদ্ধি খ. শূন্য গ. হ্রাস ঘ. বেশি

উত্তর: গ. হ্রাস

১৫। আয়ের পরিমাণ কী হলে ডেবিট হয়?

ক. বৃদ্ধি খ. হ্রাস

গ. পরিবর্তন ঘ. উন্নতি

উত্তর: খ. হ্রাস

১৬। ব্যয়ের পরিমাণ কী হলে ডেবিট হয়?

ক. সমান খ. বৃদ্ধি

গ. হ্রাস ঘ. পরিবর্তন

উত্তর: খ. বৃদ্ধি

১৭। ধারে পণ্য ক্রয়ের লেনদেন কোথায় লিপিবদ্ধ করা হয়?

ক. প্রকৃত জাবেদায়

খ. ক্রয় জাবেদায়

গ. প্রাপ্তি জাবেদায়

ঘ. পাওনা লিপিতে

উত্তর: খ. ক্রয় জাবেদায়

১৮। ধারে ক্রীত পণ্য ফেরত-সংক্রান্ত লেনদেন কোন জাবেদায় লেখা হয়?

ক. নগদ প্রাপ্তি খ. ক্রয়প্রাপ্তি

গ. বিক্রয়ফেরত ঘ. প্রকৃত

উত্তর: খ. ক্রয়প্রাপ্তি।

১৯। ধারে বিক্রীত পণ্য ফেরত এলে কোন জাবেদায় লেখা হয়?

ক. ক্রয় খ. বিক্রয়ফেরত

গ. বিক্রয় ঘ. ক্রয়ফেরত

উত্তর: খ. বিক্রয়ফেরত

২০। হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?

ক. ব্যবসায় শনাক্তকরণ

খ. লেনদেন শনাক্তকরণ

গ. লেনদেন সৃষ্টি

ঘ. জাবেদাভুক্তকরণ

উত্তর: খ. লেনদেন শনাক্তকরণ।

২১। হিসাব চক্রের মোট কয়টি ধাপ?

ক. ৬ খ. ১২ গ. ৮ ঘ. ১০

উত্তর: ঘ. ১০।

মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল