হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ৩য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

২২। হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি?
ক. লেনদেন শনাক্তকরণ খ. জাবেদাভুক্তকরণ
গ. খতিয়ান স্থানান্তর ঘ. রেওয়ামিল প্রস্তুত
উত্তর: খ. জাবেদাভুক্তকরণ
২৩. হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. আর্থিক ফলাফল
উত্তর: খ. লেনদেন
২৪। জাবেদাভুক্তকরণ হিসাব চক্রের কততম ধাপ?
ক. দ্বিতীয় খ. তৃতীয় গ. চতুর্থ ঘ. পঞ্চম
উত্তর: খ. তৃতীয়
২৫. হিসাবকাজের শুরুতে বিগত বছরের কোনটিকে ক্রেডিট করা হয়?
ক. সম্পদ খ. আয় গ. দায় ঘ. উত্তোলন
উত্তর: গ. দায়
২৬. হিসাব চক্রের সপ্তম ধাপ কোনটি?
ক. রেওয়ামিল প্রস্তুত খ. সমন্বয় সাধন
গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী
উত্তর: গ. কার্যপত্র প্রস্তুত
২৭। হিসাব-পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা হিসাব চক্রের কততম ধাপ?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
উত্তর: ঘ. দশম
২৮। সমাপনী দাখিল হিসাবচক্রের কততম ধাপ?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
উত্তর: গ. নবম
২৯। আর্থিক বিবরণী হিসাব চক্রের কততম ধাপ?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম গ. দশম
উত্তর: খ. অষ্টম
৩০। হিসাব চক্রের অষ্টম ধাপ?
ক. সমাপনী দাখিলা খ. কার্যপত্র প্রস্তুত
গ. আর্থিক বিবরণী ঘ. সমাপনী দাখিলা
উত্তর: গ. আর্থিক বিবরণী
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৬ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও?
ব্যবসায়ী রফিকের হিসাবরক্ষক একটি বিশেষ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করার পর সঠিক ফলাফল নির্ণয় করতে পারলেন না। ফলে বর্তমানে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেনকে প্রথমে লিপিবদ্ধ করেন এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ করেন। এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পর সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।
৩১. ব্যবসায়ী রফিকের হিসাব রাখার বিশেষ পদ্ধতি কোনটি?
ক. এক তরফা দাখিল খ. দুই তরফা দাখিলা
গ. তিন তরফা ঘ. মিশ্র
উত্তর: ক. এক তরফা দাখিল
৩২। ব্যবসায়ী রফিকের বর্তমান হিসাব রাখার পদ্ধতি কোনটি?
ক. এক তরফা দাখিলা খ. দুই তরফা দাখিলা
গ. তিন তরফা ঘ. মিশ্র
উত্তর: খ. দুই তরফা দাখিলা
৩৩। বর্তমান পদ্ধতিতে তার হিসাবরক্ষক লেনদেনের কয়টি পর্যায়ে সংরক্ষণ করেন?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: গ. তিনটি
৩৪। রফিক সঠিক আর্থিক অবস্থা নিরূপণের আগে কোনটি প্রস্তুত করেন?
ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. চূড়ান্ত হিসাব
উত্তর: ঘ. চূড়ান্ত হিসাব
৩৫। রফিকের বর্তমান হিসাব রাখার প্রক্রিয়াই হলো প্রয়োগমূলক—
ক. প্রকৃত হিসাববিজ্ঞান খ. হিসাবব্যবস্থা
গ. হিসাবপদ্ধতি ঘ. হিসাব চক্র
উত্তর: ঘ. হিসাব চক্র
৩৬। রফিকের ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে বোঝায় উচ্চতর দক্ষতা
i. রেওয়ামিলের সমষ্টি ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. মোট সম্পদ ও দায়ের তালিকা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৩৭। রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের কততম ধাপ?
ক. তৃতীয় খ. চতুর্থ গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
উত্তর: গ. পঞ্চম।

মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল